Collector
নড়াইলে প্রাইভেট কারে মিলল ৮ লাখ টাকার মাদক, আটক ২ | Collector
নড়াইলে প্রাইভেট কারে মিলল ৮ লাখ টাকার মাদক, আটক ২
Somoy TV

নড়াইলে প্রাইভেট কারে মিলল ৮ লাখ টাকার মাদক, আটক ২

নড়াইলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৩৯৮ বোতল ইসকাফ ও ৫ বোতল বিদেশি মদসহ দুই যুবককে আটক করা হয়েছে।শুক্রবার (২৪ এপ্রিল) নড়াইল সদরের রাসেল সেতু ও পঙ্কবিলা এলাকায় এসব অভিযান চালানো হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় সোয়া ৮ লাখ টাকা।আটকরা হলেন- যশোরের চৌগাছা উপজেলার সরুপদা গ্রামের মাহাবুর রহমান (২৬) এবং নড়াইল সদরের পঙ্কবিলা গ্রামের মানিক বিশ্বাস (৩২)। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যশোর থেকে মাদকের একটি বড় চালান নড়াইল হয়ে ঢাকায় যাচ্ছে। শুক্রবার বিকেলে সদরের শহরতলী এলাকার রাসেল সেতুর ওপর চেকপোস্ট বসায় ডিবি। এ সময় একটি প্রাইভেট কার তল্লাশি করে পেছনের ডালার ভেতরে বস্তাভর্তি ৩৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ ‘ইসকাফ’ পাওয়া যায়। এ সময় চালক মাহাবুর রহমানকে আটক ও গাড়িটি জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মাদকের বাজারমূল্য প্রায় আট লাখ টাকা।আরও পড়ুন: জামালপুরে ৩৬০০ ইয়াবাসহ যুবদল ও যুবলীগ নেতা আটকঅন্যদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে সদরের পঙ্কবিলা কালীমন্দিরের সামনে অভিযান চালিয়ে মানিক বিশ্বাসকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করে ডিবি পুলিশ।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

Go to News Site