Jagonews24
এখন পর্যন্ত ৮১ হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২৯ হাজার ২৪৮ জন। শনিবার (২৫ এপ্রিল) ভোররাত ৩টায় দেওয়া হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এখন পর্যন্ত সৌদি আরবে যাওয়া দুজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৩টি, সৌদি এয়ারলাইন্সের ৩০টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৮টি। আরও পড়ুনগুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ হজে যাওয়ার প্রস্তুতিতে যে ৮ কাজ করবেন সর্বশেষ ২২ এপ্রিল মো. আবুল কাশেম মক্কায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। এর আগের দিন জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল মারা যান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন। আরএমএম/কেএসআর
Go to News Site