Collector
চাঁদা আদায় নিয়ে বিরোধ: একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল শুরু | Collector
চাঁদা আদায় নিয়ে বিরোধ: একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল শুরু
Somoy TV

চাঁদা আদায় নিয়ে বিরোধ: একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল শুরু

সড়কে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুটি শ্রমিক সংগঠনের বিরোধের জেরে একদিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জ থেকে সব ধরনের বাস চলাচল শুরু হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে সমঝোতা হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নেন শ্রমিকরা।শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে ঢাকা ও চট্টগ্রামগামী দূরপাল্লার বাসসহ আন্তজেলা এবং অভ্যন্তরীণ রুটের সব বাস চলাচল স্বাভাবিক হয়। এর আগে, শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এক বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। জানা যায়, শ্রমিকদের কল্যাণের নামে সড়কে চাঁদা উত্তোলন নিয়ে সংগঠন দুটির মধ্যে বিরোধের সৃষ্টি হয়। উভয় পক্ষই নিজেদের কর্মকাণ্ডকে বৈধ দাবি করে অপর পক্ষকে ‘চাঁদাবাজ’ হিসেবে আখ্যায়িত করে। এর জেরে চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে শুক্রবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দিয়ে ধর্মঘটের ডাক দেয় সংগঠন দুটি। আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে দুই শ্রমিক সংগঠনের বিরোধ, ককটেল বিস্ফোরণ এ ঘটনার জেরে শুক্রবার রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর এলাকায় শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশনের সামনে আলোচনায় বসেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে মহাসড়ক অবরোধ করেন মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেয়া হলে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়। এরপর রাতেই স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের নিয়ে অনুষ্ঠিত যৌথ বৈঠকে বিরোধের অবসান ঘটে এবং শনিবার সকাল থেকে বাস চালুর সিদ্ধান্ত গৃহীত হয়।

Go to News Site