Collector
নেটদুনিয়ায় সাড়া ফেলেছে সাবিনার নতুন ‘এই মন তোমাকে দিলাম’ | Collector
নেটদুনিয়ায় সাড়া ফেলেছে সাবিনার নতুন ‘এই মন তোমাকে দিলাম’
Somoy TV

নেটদুনিয়ায় সাড়া ফেলেছে সাবিনার নতুন ‘এই মন তোমাকে দিলাম’

দীর্ঘ ৪৪ বছর পর ১৯৮২ সালে ‘মানসী’ সিনেমার কালজয়ী গান ‘এই মন তোমাকে দিলাম’ সংগীত দুনিয়ায় ফিরে এসেছে নতুন আঙ্গিকে। কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের গাওয়া এ গানটি নতুন আঙ্গিকে ঈদে মুক্তি পায় ‘দম’ সিনেমায়। নেটদুনিয়ায় ভক্তদের কাছে সাড়া ফেলেছে গানটি।বৃহস্পতিবার (২৩ এপিল) বিকেলে ওটিটি প্ল্যাটফর্ম চরকির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় নতুন ‘এই মন তোমাকে দিলাম’। নতুন এ গান প্রকাশের পর থেকেই সংগীতপ্রেমীরা পছন্দ করেছে গানটি। মুক্তির মাত্র একদিনের মাথায় গানটি ১ লাখ ৯৩ হাজারেরও বেশি দর্শক দেখে ফেলেছেন। এ গানের দৃশ্যে রয়েছেন জনপ্রিয় ঢালিউডের দুই তারকা আফরান নিশো ও পূজা চেরী। ‘দম’ সিনেমার গানের দৃশ্যে এ দুই তারকার বিয়ের দৃশ্য দেখানো হয়। মন্তব্যের ঘরে গানটি প্রসঙ্গে নেটিজেনরা বলছেন, ‘পুরনো দিনের কথা মনে পড়ে গেল সাবিনা ইয়াসমিনের কণ্ঠ শুনে।’ আরেকজন লেখেন, ‘গানটি এত দ্রুত শেষ হয়ে গেল কেন, আরও শোনার ইচ্ছা কাজ করছে।’ কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা এ গান নতুন আঙ্গিকে সাবিনা ইয়াসমিন গাইলেও তার সাথে এবার ডুয়েটে কণ্ঠ দিয়েছেন মোমিন ইসলাম। গানের নতুন সংগীতায়োজনে ছিলেন আরাফাত মহসিন। রেদওয়ান রনি পরিচালিত এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি প্রযোজিত ‘দম’ সিনেমার অন্যতম বড় আকর্ষণ ছিল এ গান। আরও পড়ুন: প্রীতম-জেফারের রসায়নে ‘তুমি আমি শুধু’ ঈদে মুক্তি পাওয়া এ সিনেমার কাহিনি এগিয়েছে একজন এনজিও কর্মীর আফগানিস্তানে বন্দিদশা এবং সেখান থেকে বেঁচে ফেরার আকুতি নিয়ে। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরী। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জাহিদ হাসান, আবুল হায়াত এবং ডলি জহুরের মতো গুণী তারকারা। আরও পড়ুন: মা হতে যাচ্ছেন অভিনেত্রী পূজা

Go to News Site