Collector
ফ্রেঞ্চ ওপেন থেকেও ছিটকে গেলেন আলকারাজ | Collector
ফ্রেঞ্চ ওপেন থেকেও ছিটকে গেলেন আলকারাজ
Jagonews24

ফ্রেঞ্চ ওপেন থেকেও ছিটকে গেলেন আলকারাজ

ডান কবজির চোটের কারণে ইতালিয়ান ও ফ্রেঞ্চ ওপেন থেকে ছিটকে গেছেন কার্লোস আলকারাজ। সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী তারকার জন্য যা খুবই হতাশার। এই তথ্য সামাজিক মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন আলকারাজ। এক পোস্টে তিনি জানান, ‘ডান কব্জির মেডিকেল পরীক্ষার ফল পাওয়ার পর তিনি ও তার দল সিদ্ধান্ত নিয়েছেন, সতর্ক থাকাই সবচেয়ে ভালো। তাই রোম বা রোলাঁ গারোঁসে অংশ নেব না।’ তিনি আরও বলেন, ‘এটা আমার জন্য কঠিন সময়, তবে আমি নিশ্চিত আমরা আরও শক্তভাবে ফিরে আসব।’ গত সপ্তাহে বার্সেলোনা ওপেনে প্রথম রাউন্ডে খেলতে গিয়ে চোট পান। ফিনল্যান্ডের ওট্টো ভির্টানেনকে হারালেও পরে তিনি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান এবং ১৭ এপ্রিল মাদ্রিদ ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নেন। এই মৌসুমে আলকারাজের রেকর্ড ২২-৩। জানুয়ারিতে অস্ট্রেলিয়ারন ওপেন জিতে তিনি সবচেয়ে কম বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম সম্পূর্ণ করেন। ক্লে কোর্ট মৌসুমে তিনি ইয়ান্নিক সিনারের কাছে মন্টে কার্লো মাস্টার্স ফাইনালে হেরে যান, যার ফলে সিনার আবারও বিশ্বের ১ নম্বর র‌্যাঙ্কিং ফিরে পান। আলকারাজ ২০২৪ ও ২০২৫ সালে টানা দুইবার ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন। গত বছরের ফাইনালে তিনি সিনারের বিপক্ষে তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বাঁচিয়ে ইতিহাসের দীর্ঘতম ফাইনাল জিতেছিলেন। মাদ্রিদ ওপেনে দ্বিতীয় রাউন্ড জয়ের পর সিনার বলেন, ‘এটা আমাদের সবার জন্যই খারাপ খবর। একজন প্রতিযোগী হিসেবে আপনি সবসময় সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলতে চান, আর এই কোর্টে সে অবশ্যই সেরা।’ তিনি আরও আশা প্রকাশ করেন, আলকারাজ যেন সময়মতো উইম্বলডনে ফিরে আসতে পারেন। আইএন

Go to News Site