Collector
আবারও গুঞ্জন, এবার কি সত্যিই পিঁড়িতে বসছেন অনুশকা শেঠি? | Collector
আবারও গুঞ্জন, এবার কি সত্যিই পিঁড়িতে বসছেন অনুশকা শেঠি?
Jagonews24

আবারও গুঞ্জন, এবার কি সত্যিই পিঁড়িতে বসছেন অনুশকা শেঠি?

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠিকে ঘিরে আবারও জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। মাসকয়েক আগেও এ ধরনের খবর নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছিলেন তিনি। তবে নতুন করে শুরু হওয়া আলোচনায় প্রশ্ন উঠছে-এবার কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী? ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অনুশকার ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে- তিনি নাকি বিয়েতে সম্মতি দিয়েছেন। দীর্ঘদিন ধরেই পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। অবশেষে সেই সিদ্ধান্তেই নাকি সায় দিয়েছেন তিনি। এর আগে গুঞ্জন উঠেছিল, এক চিকিৎসকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন অনুশকা এবং তাকেই বিয়ে করবেন। তবে এবার শোনা যাচ্ছে, এক ব্যবসায়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন ‘বাহুবলী’খ্যাত এই তারকা। শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও জানা গেছে। দুই পরিবারেই নাকি বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। উল্লেখ্য, একসময় সহ-অভিনেতা প্রভাসের সঙ্গে অনুশকার প্রেম ও বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল। যদিও পরে সেই খবর উড়িয়ে দেন তারা। গত মার্চ মাসে বিয়ের গুঞ্জন নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন অনুশকা। তার টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, বারবার তার বয়স-৪৪ বছর-নিয়ে আলোচনা করা হচ্ছে, যা অপ্রাসঙ্গিক। সেখানে প্রশ্ন তোলা হয়, “৪৪ বছর বয়সে বিয়ে করা কি কোনো অস্বাভাবিক বিষয়? পুরুষদের ক্ষেত্রে কেন এই প্রশ্ন ওঠে না?” আরও পড়ুন:১৬ বছরের কিশোরীর সঙ্গে সম্পর্ক, গুপ্ত খবর প্রকাশ করলেন অভিনেতা রাসেলসময় থামাতে পারেনি যাকে, মৃত্যুর পরও অমর সত্যজিৎ সেই সময় বিয়ের খবর নাকচ করলেও নতুন করে শুরু হওয়া জল্পনায় অনুরাগীদের ধারণা-হয়তো এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন অনুশকা শেঠি। এমএমএফ/এএসএম

Go to News Site