Somoy TV
বৈশাখের তপ্ত দুপুরে দেশের আবহাওয়া যেন দুই রূপ ধারণ করেছে। একদিকে উত্তরের জনপদে ধেয়ে আসছে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগের কালবৈশাখী ঝড়, অন্যদিকে ঢাকা ও খুলনাসহ দেশের ১৮টি জেলায় মৃদু তাপপ্রবাহে জনজীবন ওষ্ঠাগত।শনিবার (২৫ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদফতরের দেয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানেতবে বৃষ্টির এই স্বস্তি সবার জন্য নয়। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙামাটি, বান্দরবান, লক্ষ্মীপুর ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই উত্তপ্ত পরিস্থিতি দেশের কিছু কিছু জায়গায় অব্যাহত থাকতে পারে।আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী পাঁচ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।
Go to News Site