Collector
ভয়াবহ দুর্ঘটনার পর বদলে গেছে বেন স্টোকসের চেহারা | Collector
ভয়াবহ দুর্ঘটনার পর বদলে গেছে বেন স্টোকসের চেহারা
Somoy TV

ভয়াবহ দুর্ঘটনার পর বদলে গেছে বেন স্টোকসের চেহারা

ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ও টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে ক্রিকেট বিশ্বে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন কিছু ছবি ছড়িয়ে পড়ার পর ভক্ত-সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরাও চমকে গেছেন। কারণ, আগের তুলনায় তাকে সম্পূর্ণ ভিন্ন এক চেহারায় দেখা যাচ্ছে।নতুন ছবিতে স্টোকসের মুখ অনেক বেশি শুকনো দেখাচ্ছে। মুখের গঠন স্পষ্ট হয়ে উঠেছে, শরীরও বেশ কমে গেছে এবং তার স্বাভাবিক হাসিও অনেকটা ম্লান হয়ে গেছে। এই পরিবর্তন নিয়ে নানা প্রশ্ন উঠলেও এর পেছনের কারণ হিসেবে উঠে এসেছে তার ভয়াবহ একটি ইনজুরি।স্টোকস নিজেই জানিয়েছেন, মুখে বলের আঘাত পাওয়ার পর তিনি খুবই গুরুতর পরিস্থিতির মুখোমুখি হন। তিনি বলেন, আঘাতটি এতটাই ভয়াবহ ছিল যে আরেকটু এদিক-সেদিক হলেই বড় বিপদ ঘটতে পারত, এমনকি জীবনও ঝুঁকিতে পড়তে পারত। পরে তাকে মুখে বড় ধরনের অস্ত্রোপচার করাতে হয়।আরও পড়ুন: যে কারণে নিজেকে ভাগ্যবান মনে করেন স্টোকস ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেটকে দেয়া এক সাক্ষাৎকারে স্টোকস বলেন, তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন যে বড় কোনো স্থায়ী ক্ষতি ছাড়াই তিনি বেঁচে আছেন। তার ভাষায়, পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়ংকর, তবে শেষ পর্যন্ত তিনি সুস্থ হয়ে ফিরতে পেরেছেন।এই অস্ত্রোপচার ও দীর্ঘ বিশ্রামের কারণেই তার শারীরিক গঠনে বড় পরিবর্তন এসেছে। মাত্র কয়েক মাস আগের তুলনায় তাকে এখন অনেকটাই আলাদা দেখাচ্ছে। কেউ বলছেন তিনি আরও তরুণ দেখাচ্ছেন, আবার কেউ মজা করে বলছেন এটি যেন স্টোকসেরই নতুন সংস্করণ।

Go to News Site