Collector
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি শুরু, আসনপ্রতি লড়ছেন কতজন? | Collector
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি শুরু, আসনপ্রতি লড়ছেন কতজন?
Somoy TV

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি শুরু, আসনপ্রতি লড়ছেন কতজন?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বেলা ১১টায় সারা দেশে বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়। এ বছর মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নিচ্ছেন।শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ জানান, এ বছর দেশের ৮৮০টি কলেজে (৩৭৫টি সরকারি ও ৫০৫টি বেসরকারি) মোট ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি আসন রয়েছে। সেই হিসাবে আসনপ্রতি লড়ছেন প্রায় ২ জন শিক্ষার্থী। সংবাদ সম্মেলনে দেয়া তথ্য অনুযায়ী, সরকারি কলেজগুলোর ২ লাখ ৭০ হাজার ৫২০টি আসনের বিপরীতে ৩ লাখ ৯৪ হাজার ২২৯ জন আবেদন করেছেন। অন্যদিকে, বেসরকারি কলেজের ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৫৮ হাজার ১১৯ জন। আবেদন নিশ্চিত করা শিক্ষার্থীদের মধ্যে গতকাল সন্ধ্যা পর্যন্ত ৪ লাখ ৩৩ হাজার ৫১৯ জন প্রবেশপত্র সংগ্রহ করেছেন। আরও পড়ুন: এইচএসসির ফরম পূরণের সময় বাড়লপরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারাদেশে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। উপাচার্য জানান, মোট ১৩৮টি কেন্দ্রের মধ্যে ঢাকা মহানগরে ১৮টি, ঢাকা বিভাগে ২৭টি, চট্টগ্রামে ২৩টি, খুলনায় ১৮টি, রাজশাহীতে ১৭টি, রংপুরে ১৩টি, বরিশালে ১০টি, সিলেটে ৯টি এবং ময়মনসিংহে ৩টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

Go to News Site