Collector
তরুণদের প্রাধান্য দিয়ে নতুন কর্মপরিকল্পনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন | Collector
তরুণদের প্রাধান্য দিয়ে নতুন কর্মপরিকল্পনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
Somoy TV

তরুণদের প্রাধান্য দিয়ে নতুন কর্মপরিকল্পনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের মতামতকে প্রাধান্য দিয়ে নতুন কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন।শনিবার (২৫ এপ্রিল) সকালে বিশ্ব ডিএনএ দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় ড. মাহদী আমিন এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ‘আমাদের একটি বড় লক্ষ্য হচ্ছে মানুষ ও অন্যান্য প্রাণীর ভ্যাকসিন নিয়ে কাজ করা। এ ক্ষেত্রে বায়োটেকনোলজি বা জৈবপ্রযুক্তি বড় ভূমিকা পালন করতে পারে।’ভোজ্যতেল ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে স্বনির্ভরতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কৃষিজাত পণ্যের উৎপাদন বাড়াতে বায়োটেকনোলজি খাতের উন্নতি এখন সময়ের দাবি।দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে ড. মাহদী আমিন বলেন, চলমান কারিকুলামে ব্যবহারিক শিক্ষার অভাব রয়েছে। ফলে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানে বড় ডিগ্রি নিলেও কর্মজীবনে তেমন ভূমিকা রাখতে পারছেন না। আবার যারা দক্ষ হয়ে উঠছেন, তাদের একটি বড় অংশ দেশের বাইরে চলে যাচ্ছেন। আরও পড়ুন: কৃষি কার্ডের বিপরীতে যে টাকা পাবেন কৃষকরা, জানালেন মাহদী আমিনতিনি আরও বলেন, ‘স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে দক্ষ জনশক্তির সরাসরি সংযোগ না থাকায় কর্মসংস্থানে সমস্যা হচ্ছে। শিক্ষার্থীদের মেধাকে সরকারি সহযোগিতার মাধ্যমে কাজে লাগাতে হবে এবং গবেষণার জন্য আলাদা সেল তৈরি করতে হবে।’পরিবেশ রক্ষা এবং দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।কর্মশালায় উপস্থিত অন্য বক্তারা বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে উচ্চমাত্রার ট্যাক্স এবং আমলাতান্ত্রিক জটিলতাকে প্রধান বাধা হিসেবে উল্লেখ করেন। তারা এই সমস্যা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

Go to News Site