Collector
বড় পর্দায় আসছে ‘কিং’, তারিখ জানালো প্রযোজনা সংস্থা | Collector
বড় পর্দায় আসছে ‘কিং’, তারিখ জানালো প্রযোজনা সংস্থা
Somoy TV

বড় পর্দায় আসছে ‘কিং’, তারিখ জানালো প্রযোজনা সংস্থা

প্রায় ৪০০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত বলিউড মেগাস্টার শাহরুখ খান অভিনীত নতুন সিনেমা ‘কিং’। প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলি জানিয়েছে, চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।‘কিং’ সিনেমার মূল আকর্ষণ শাহরুখ খানের মেয়ে সুহানা খানের বড়পর্দায় আত্মপ্রকাশ। বড় চমক হিসেবে থাকছে, সিনেমায় শাহরুখকে নায়ক নয় বরং ধূসর চরিত্রে দেখবে দর্শক। জানা যায়, এ সিনেমায় শাহরুখ জটিল এবং অন্ধকারাচ্ছন্ন মানসিকতার চরিত্রে অভিনয় করেছেন, যিনি নিষ্ঠুর এবং প্রাণঘাতী। দু’টি আলাদা সময় রেখায় দেখা যাবে শাহরুখের চরিত্রকে। শাহরুখের বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন এবং রাঘব জুয়াল। ষাটের কাছাকাছি বয়সে শক্তিশালী নেগেটিভ চরিত্রে অভিনয় নিয়ে শাহরুখ নিজের অনুভূতি প্রকাশ করেছেন। নায়ক বলেন,অভিনেতা হিসেবে নিজেকে বারবার নতুনভাবে উপস্থাপন করাই আমার উদ্দেশ্য। দর্শকদের জন্য চেনা গণ্ডির বাইরে গিয়ে ভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে আমি বরাবরই আগ্রহী। আরও পড়ুন: ‘ধুরন্ধর’ সিনেমাকে পেছনে ফেলে শীর্ষে ‘ভূত বাংলা’ বাণিজ্যিক দিক থেকে সিনেমাটি ইতিমধ্যেই আলোচনায়। সিনেমাটি ঘিরে দর্শক আগ্রহও তুঙ্গে। প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলি জানিয়েছে, চলতি বছর ডিসেম্বরের ২৪ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলিউডের নতুন সিনেমা ‘কিং’।  আরও পড়ুন: যে কারণে পবিত্র কোরআন পাঠ শিখেছিলেন ইয়ামি গৌতম সূত্র: এই সময়

Go to News Site