Collector
রাউজানে খালে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত একজন | Collector
রাউজানে খালে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত একজন
Somoy TV

রাউজানে খালে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত একজন

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে বাবুল নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে বি এম এ ব্রিক ফিল্ডের পাশে এই ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, রাত দুইটার সময় মোহাম্মদ বাবুল খালে মাছ ধরতে যায়। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ভোর সাড়ে পাঁচটা  সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।   খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে জানায় পুলিশ। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, রাত দুইটার সময় বি এম এ ব্রিকফিলের পাশে বাবুলকে কে বা কারা গুলি করে। এরপর দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর পাঁচটা ত্রিশ মিনিটে তার মৃত্যু হয়। আরও পড়ুন: চিরনিন্দ্রায় শায়িত সীমান্তে গুলিতে নিহত শিশু হুজাইফা তিনি জানান, নিহত বাবুল   সোর্সের কাজ করতো। ধারণা করা হচ্ছে যারা হত্যাকান্ডটি ঘটিয়েছে তারা হয়তো বাবুলের  জন্য সুবিধা করতে পারছে না। ঘটনার তদন্ত চলছে। কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আরও পড়ুন: খুলনায় আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় গুলিতে নিহত ২ মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

Go to News Site