Collector
অনলাইনে দেড় মাসের পরিচয়, প্রেমিকার খোঁজে রংপুরে চীনা যুবক | Collector
অনলাইনে দেড় মাসের পরিচয়, প্রেমিকার খোঁজে রংপুরে চীনা যুবক
Jagonews24

অনলাইনে দেড় মাসের পরিচয়, প্রেমিকার খোঁজে রংপুরে চীনা যুবক

অনলাইনে পরিচয়ের সূত্র ধরে প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরের মিঠাপুকুরে ছুটে এসেছেন মা লিয়াংহুই নামে এক যুবক। উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে এক তরুণীর বাড়িতে ওই যুবকের অবস্থানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে বিদেশি নাগরিকের উপস্থিতির বিষয়টি গ্রামজুড়ে জানাজানি হলে চাঞ্চল্য বেড়ে যায়। বর্তমানে ওই যুবক আনিকার বাড়িতেই অবস্থান করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, হামিদপুর এলাকার তৌহিদুল ইসলামের মেয়ে আনিকা আক্তারের সঙ্গে প্রায় দেড় মাস আগে অনলাইনের মাধ্যমে পরিচয় হয় চীনা যুবক লিয়াংহুই-এর। সেই পরিচয় থেকেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ভালোবাসার টানে গত ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) ওই যুবক সরাসরি আনিকার গ্রামের বাড়িতে এসে পৌঁছান। বিদেশি যুবকের আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে আনিকাদের বাড়িতে উৎসুক জনতার ভিড় বাড়ছে। বিষয়টি নিশ্চিত করে বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, একজন বিদেশি নাগরিক ওই এলাকায় অবস্থান করছেন বলে শুনেছি। আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছে এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং তার আসার প্রকৃত উদ্দেশ্য জানতে পারবো। জিতু কবীর/কেএইচকে/এএসএম

Go to News Site