Collector
নগরজীবনে নজরকাড়া ময়লার ঘর | Collector
নগরজীবনে নজরকাড়া ময়লার ঘর
Jagonews24

নগরজীবনে নজরকাড়া ময়লার ঘর

‘বর্জ্য ডাস্টবিনে ফেলো, রাস্তায় নয়’ এমন স্লোগান লেখা আছে ময়লার ঘরে। আর সেই ঘর নজর কাড়ছে সবার, কেননা আধুুনিক আর দৃষ্টিনন্দন সংস্করণ করা হয়েছে এটি। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন করা হলো। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন, ব্যবস্থাপনার অদক্ষতার কারণে অতীতে এখানে সৃষ্ট দুর্গন্ধ ও যানজটে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হতো। আজ থেকে সেই সমস্যাগুলো পেছনে ফেলে এটি একটি নান্দনিক স্থাপনায় পরিণত হলো। তিনি আরও জানান, জনগণের সহযোগিতা পেলে এই মডেল অনুসরণ করে ডিএসসিসির প্রতিটি এসটিএস-কে পর্যায়ক্রমে নান্দনিক রূপে সাজানো হবে। এমএমএ/এসএনআর

Go to News Site