Collector
অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে | Collector
অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে
Jagonews24

অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

বলিউড অভিনেতা অক্ষয় কুমার শুধু অ্যাকশন নয়, কমেডি ঘরানার সিনেমাতেও সমান জনপ্রিয়। আর নির্মাতা প্রিয়দর্শনের সঙ্গে তার জুটি মানেই বক্স অফিসে বাড়তি প্রত্যাশা। সেই সফল জুটি আবারও ফিরেছে বড় পর্দায় ‘ভূত বাংলা’ সিনেমা নিয়ে, যা মুক্তির পর থেকেই দাপট দেখাচ্ছে। গত ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই হরর-কমেডি সিনেমাটি শক্ত প্রতিযোগিতার মাঝেও নিজের অবস্থান ধরে রেখেছে। বিশেষ করে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে ভালো ব্যবসা করছে ‘ভূত বাংলা’। মুক্তির আগেই পেইড প্রিভিউ থেকে ৩ দশমিক ৭৫ কোটি রুপি আয় করে সিনেমাটি। এরপর মুক্তির প্রথম দিনেই আয় করে ১২ দশমিক ২৫ কোটি রুপি। ধীরে ধীরে দর্শক আগ্রহ বাড়তে থাকায় প্রথম সপ্তাহেই শক্ত অবস্থান তৈরি করে সিনেমাটি। সাম্প্রতিক হিসাব অনুযায়ী, অষ্টম দিনে ছবিটির আয় হয়েছে প্রায় ৪ দশমিক ৩৭ কোটি রুপি। এতে করে ভারতীয় বক্স অফিসে ‘ভূত বাংলা’র মোট আয় (নেট কালেকশন) দাঁড়িয়েছে প্রায় ৮৮.৭৭ কোটি রুপি। খুব শিগগিরই এটি ৯০ কোটির মাইলফলক স্পর্শ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দিনভিত্তিক আয়ের হিসাব অনুযায়ী- পেইড প্রিভিউতে ৩ দশমিক ৭৫ কোটি, প্রথম দিনে ১২ দশমিক ২৫ কোটি, দ্বিতীয় দিনে ১৯ কোটি, তৃতীয় দিনে ২৩ কোটি, চতুর্থ দিনে ৬ দশমিক ৭৫ কোটি, পঞ্চম দিনে ৮ কোটি, ষষ্ঠ দিনে ৬ দশমিক ১৫ কোটি, সপ্তম দিনে ৫ দশমিক ৫০ কোটি এবং অষ্টম দিনে ৪ দশমিক ৩৭ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। সিনেমাটিতে অক্ষয় কুমারের পাশাপাশি আরও অভিনয় করেছেন টাবু, রাজপাল যাদব, ওয়ামিকা গাব্বি, পরেশ রাওয়াল এবং মিথিলা পালকার। ‘ভূত বাংলা’র গল্প একটি ভৌতিক বাংলোকে ঘিরে, যেখানে রহস্য ও হাস্যরসের মিশেলে এগিয়েছে কাহিনি। সাসপেন্সের সঙ্গে কমেডির এই সংমিশ্রণ দর্শকদের ভালোই টানছে। বিশেষ করে রাজপাল যাদবের উপস্থিতি ছবিতে বাড়তি বিনোদন যোগ করেছে। আরও পড়ুন:সময় থামাতে পারেনি যাকে, মৃত্যুর পরও অমর সত্যজিৎ প্রথম সপ্তাহেই বাজিমাত, অক্ষয়ের ‘ভূত বাংলা’ সাত দিনে কত আয় করেছে?  সব মিলিয়ে, তুমুল প্রতিযোগিতার মাঝেও ‘ভূত বাংলা’ বক্স অফিসে নিজের অবস্থান ধরে রেখে এগিয়ে চলছে। এখন দেখার বিষয়, কত দ্রুত সিনেমাটি ১০০ কোটির ক্লাবে পৌঁছাতে পারে। এমএমএফ

Go to News Site