Collector
বিএনপি নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে: জামায়াত আমির | Collector
বিএনপি নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে: জামায়াত আমির
Somoy TV

বিএনপি নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে: জামায়াত আমির

বিএনপি ক্ষমতায় গিয়ে নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সরকারকে ক্ষমতায় আসার পেছনে অভ্যুত্থানের অবদান কতটুকু তা মনে রাখার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার (২৫ এপ্রিল) জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের জাতীয় সমাবেশে একথা বলেন তিনি। এ অনুষ্ঠানে যোগ দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, রাজপথে ঐক্যবদ্ধ থেকে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন করবে ১১ দলীয় ঐক্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের জাতীয় সমাবেশ। তীব্র গরম উপেক্ষা করে এ কর্মসূচিতে যোগ দিতে সারা দেশ থেকে আসেন অভ্যুত্থানে অবদান রাখা কয়েক হাজার মানুষ। আগতদের বক্তব্যে উঠে আসে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার কথা। সরকারের প্রতি দাবি তোলেন জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের। আরও পড়ুন: সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে: জামায়াত আমির অনুষ্ঠানে যোগ দিয়ে ১১ দলীয় ঐক্যের নেতারা জানান, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ থাকবেন তারা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির শফিকুর রহমান অভিযোগ করেন বিএনপি ক্ষমতায় গিয়ে নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে। তিনি বলেন, সরকার মুখে জুলাইয়ের কথা বললেও কাজে অভ্যুত্থানের বিপরীতে অবস্থান নিয়েছে৷ গণভোটের রায় নিয়ে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে। সমাবেশ থেকে সরকারের প্রতি অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি তোলা হয়।

Go to News Site