Somoy TV
চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অবশেষে দর্শক ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। ফ্র্যাঞ্চাইজি মালিকদের জোরালো অনুরোধের পর ফাইনাল ম্যাচে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।বিষয়টি নিশ্চিত করেছেন মহসিন নাকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানান, স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছিল। প্রধানমন্ত্রী বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করলেও দেশের জ্বালানি সাশ্রয়ের চলমান মিতব্যয়ী নীতির কথাও স্মরণ করিয়ে দেন।তবে শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনুরোধে নীতিতে শিথিলতা এনে ফাইনাল ম্যাচে দর্শক উপস্থিতির অনুমোদন দেয়া হয়। এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নাকভি।Dear cricket fans, I requested Prime Minister Shehbaz Sharif to allow spectators in the stadiums. While he was also inclined to permit fans, he emphasized that austerity measures are currently in place across Pakistan, with efforts underway to minimize fuel consumption.However,… pic.twitter.com/jgp96vRiRe— Mohsin Naqvi (@MohsinnaqviC42) April 25, 2026 আরও পড়ুন: হায়দরাবাদকে উড়িয়ে প্লে-অফে ইসলামাবাদএদিকে টুর্নামেন্ট শুরুর আগেই পিসিবি ঘোষণা দিয়েছিল, আঞ্চলিক জ্বালানি সংকটের কারণে এবারের পিএসএল দর্শকশূন্য মাঠে আয়োজন করা হবে। ওই সংকটের পেছনে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবের কথাও উল্লেখ করা হয়েছিল।জ্বালানি সাশ্রয় এবং জনসমাগম নিয়ন্ত্রণে রাখতে টুর্নামেন্টের ম্যাচগুলো শুধু করাচি ও লাহোর—এই দুই শহরে সীমাবদ্ধ রাখা হয়।তবে শুরু থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। তাদের দাবি ছিল, দর্শকবিহীন পিএসএল তার স্বাভাবিক উত্তেজনা ও পরিবেশ হারায়। তারা সরকারের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান এবং সরাসরি প্রধানমন্ত্রী ও প্রাদেশিক মুখ্যমন্ত্রীদের কাছেও আবেদন করেন। অবশেষে সেই চাপের মুখেই ফাইনালে দর্শক প্রবেশের অনুমতি মিলল।
Go to News Site