Somoy TV
দেশের মানুষের জন্য সব চাহিদা মিটিয়ে বিদেশেও প্রাণিজ আমিষ রফতানি করা সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর বিএআরসি মিলনায়তনে বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দেশের মানুষকে পুষ্টিকর খাবার সরবরাহ করতে হলে এই খাতকে আরও এগিয়ে নিতে হবে বলেও জানান সুলতান সালাউদ্দিন টুকু। আরও পড়ুন: ইলিশের পুরনো সেই সুদিন আবারো ফিরে আসবে: মৎস্যমন্ত্রী এর আগে সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট প্রাঙ্গনে সাধারণ মানুষের মাঝে দুধ আর ডিম বিতরণ করেন প্রতিমন্ত্রী। এরপর র্যালিতে অংশগ্রহণ করেন। আরও পড়ুন: মাদক নিয়ে গ্রেফতার হলে কোনো সুপারিশ চলবে না: সালাউদ্দিন টুকু এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীসহ ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভ্যাব) সদস্যরা।
Go to News Site