Somoy TV
বলিউডের অন্যতম আলোচিত সিনেমা ‘খলনায়ক’ ফিরছে নতুন রূপে। ৩৩ বছর পর তৈরি হচ্ছে এই ব্লকবাস্টার সিনেমার সিক্যুয়েল। নাম রাখা হয়েছে ‘খলনায়ক রিটার্নস’। এতে আবারও দুর্দান্ত রূপে হাজির হয়েছেন বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত।ভারতীয় সংবাদমাধ্যম আজতাকের প্রতিবেদন থেকে জানা যায়, মুম্বাইয়ের এক অনুষ্ঠানে নতুন এ সিনেমার ঘোষণা দিয়েছেন সঞ্জয় দত্ত। তিনি জানান, তার প্রযোজনা সংস্থা থ্রি ডাইমেনশন মোশন পিকচার্স এবং অ্যাসপেক্ট এন্টারটেইনমেন্ট যৌথভাবে সিনেমাটির স্বত্ব কিনে নিয়েছে পরিচালক সুভাষ ঘাইয়ের সংস্থা মুক্তা আর্টস থেকে। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘খলনায়ক’ সিনেমায় সঞ্জয় দত্তের ‘বল্লু’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন মাধুরী দীক্ষিত ও জ্যাকি শ্রফ। এবার সেই স্মৃতি ফিরিয়ে আনতেই আসছে সিনেমাটির নতুন সিক্যুয়েল। সঞ্জয় জানান, কারাবাসের সময়েই তার মাথায় আসে এই সিক্যুয়েলের ভাবনা। জেলের প্রায় ৪ হাজার বন্দির কাছ থেকে গল্পের আইডিয়াও নিয়েছিলেন তিনি। পরে সেই ভাবনার কথা জানান সুভাষ ঘাইকে। এ প্রসঙ্গে পরিচালক সুভাষ ঘাই বলেন, সঞ্জয় ও মান্যতার আবেগ থেকেই এই উদ্যোগ। তিনি সবসময় তাদের পাশে থাকবেন। তবে সিনেমাটি নিয়ে এখনো কোনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। এটি সরাসরি সিক্যুয়েল হবে নাকি নতুনভাবে সাজানো হবে গল্প? আরও পড়ুন: বড় পর্দায় আসছে ‘কিং’, তারিখ জানালো প্রযোজনা সংস্থা জান গেছে, চিত্রনাট্যের কাজও এখনও শেষ হয়নি। সিনেমায় আবারও সাবেক প্রেমিকা মাধুরী দীক্ষিতের সঙ্গে পর্দায় দেখা যাবে কিনা তাও স্পষ্ট নয়। তবে ৩৩ বছর পর বল্লুর নতুন চমক যে বলিউডের প্রেক্ষাগৃহে আগুন ধরাবে, এমনটাই মনে করছেন সিনেবোদ্ধারা। আরও পড়ুন: ‘ধুরন্ধর’ সিনেমাকে পেছনে ফেলে শীর্ষে ‘ভূত বাংলা’
Go to News Site