Collector
পূজা চেরি একটি ‘প্যাকেজ’: রায়হান রাফী | Collector
পূজা চেরি একটি ‘প্যাকেজ’: রায়হান রাফী
Somoy TV

পূজা চেরি একটি ‘প্যাকেজ’: রায়হান রাফী

রেদওয়ান রনি পরিচালিত ’দম’ সিনেমা ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহজুড়ে ছিল দর্শকের প্রশংসায় ভরপুর। এবার জনপ্রিয় নির্মাতা ‘দম’ নিয়ে কথা বলেছেন একটি টেলিভিশন সাক্ষাৎকারে। এছাড়া সিনেমাটির নায়িকা পূজা চেরিকে প্রশংসা করে ‘প্যাকেজ’ আখ্যা দিয়েছেন তিনি।রায়হান রাফী বলেন, ‘পূজাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই সে আসলে প্যাকেজ—অভিনয়, এক্সপ্রেশন, ডেডিকেশন, সৌন্দর্য—সব মিলিয়ে সে অসাধারণ।’নির্মাতা জানান, ‘দম’ সিনেমায় পূজা চেরির চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে সেই চ্যালেঞ্জ তিনি দক্ষতার সঙ্গে সামলেছেন। চরিত্রের গভীরতা বোঝা থেকে শুরু করে আবেগের সঠিক প্রকাশ—সব ক্ষেত্রেই পূজা নিজেকে নতুনভাবে প্রমাণ করেছেন বলে মন্তব্য করেন রাফী। আরও পড়ুন: প্রকাশ পেল শাকিব খানের নতুন কাজতিনি আরও বলেন, ‘শুটিংয়ের শুরু থেকেই পূজা খুব সিরিয়াস ছিল। প্রতিটি দৃশ্যের জন্য তার প্রস্তুতি এবং পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে। দিনে দিনে ওর কাজ বেশ পরিপক্ক হয়ে উঠছে।’এদিকে, পূজা চেরির এমন প্রশংসা সিনেমাপ্রেমীদের মধ্যে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। অনেকেই মনে করছেন, ‘দম’ তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ। আরও পড়ুন: সিয়ামের স্ত্রীর পক্ষে হুঁশিয়ারি দিয়ে ফেসবুক পোস্ট ডিলেট পরীমণির!সিনেমাটিতে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী, ডলি জহুর। এর চিত্রনাট্য লিখেছেন রেদোওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ।

Go to News Site