Collector
বেঞ্চের শক্তি বাড়াতে টি-টোয়েন্টি চমৎকার প্ল্যাটফর্ম: মুশতাক | Collector
বেঞ্চের শক্তি বাড়াতে টি-টোয়েন্টি চমৎকার প্ল্যাটফর্ম: মুশতাক
Somoy TV

বেঞ্চের শক্তি বাড়াতে টি-টোয়েন্টি চমৎকার প্ল্যাটফর্ম: মুশতাক

টি-টোয়েন্টি সিরিজে মোস্তাফিজুর রহমান এবং নাহিদ রানাকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ। স্বাগতিক শিবিরে দুই বোলিং অস্ত্রের অনুপস্থিতিকে নিউজিল্যান্ড সুযোগ হিসেবে দেখলেও টিম ম্যানেজমেন্ট এটিকে দেখছে ইতিবাচকভাবে।নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর এখন টাইগারদের সামনে ভিন্ন মিশন। আগামী সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে নামবে দুদল। তার আগে শনিবার সংবাদ সম্মেলনে হাজির হন বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ।   সাবেক পাকিস্তানি স্পিনারের কাছে জানতে চাওয়া হয়, ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বর্তমান টি-২০ দল নিয়ে কোচিং স্টাফের পরিকল্পনার কথা। মুশতাকের অভিমতটা যেন ছিল যুগের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মুশতাক বলেন, ‘পরিকল্পনা খুব সহজ। আপনাকে আপনার সাদা বলের ক্রিকেটকে শক্তিশালী করতে হবে। সাদা বলের ক্রিকেট বিশেষ করে তরুণদের মধ্যে অনেক বিশ্বাস যোগায়। টি-২০ ফরম্যাটে বেশ কিছু ভালো সংযোজন হয়েছে যেমন সাকলাইন, রিপন এবং বাকিরা। নতুন ছেলেরা আসছে। একই সঙ্গে ম্যাচ জেতা এবং নিজেদের পাইপলাইন তৈরি করা খুব গুরুত্বপূর্ণ।’ আরও পড়ুন: পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের বাংলাদেশ ক্রিকেট সঠিক পথে এগোচ্ছে দাবি করে মুশতাক বলেন, ‘যেহেতু সামনে কোনো টি-২০ বিশ্বকাপ নেই; তাই একই সঙ্গে আপনি ৫০ ওভারের জন্য খেলোয়াড় তৈরি করতে পারেন। সাকলাইন বা বাকি তরুণরা যারা আসছে- তারা যদি এখানে ভালো পারফর্ম করতে পারে, সেই আত্মবিশ্বাস তাদের ৫০ ওভারেও ভালো খেলতে সাহায্য করবে। তাই টি-২০ হলো একটি দল এবং শক্তিশালী বেঞ্চের শক্তি তৈরির জন্য চমৎকার প্ল্যাটফর্ম।’ আরও পড়ুন: আইসিসির শাস্তি পেলেন বাংলাদেশের দুই ক্রিকেটার টি-২০ সিরিজের প্রথম দুটি ম্যাচ ২৭ ও ২৯ এপ্রিল মাঠে গড়াবে। এরপর সিরিজ নির্ধারণী শেষ টি-২০ খেলতে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল আবার ঢাকায় ফিরবে। ২ মে মিরপুরে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সব খেলা শুরুর সময় দুপুর ২টায়।

Go to News Site