Somoy TV
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মৌমাছির কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় ওই ঘটনা ঘটে।আনিছুর রহমান (৪৫) দামুড়হুদা উপজেলা শহরের বাজারপাড়ার আবু গাইনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।স্থানীয়রা জানান, সকালে ব্যাটারিচালিত পাখিভ্যান নিয়ে কাজ সেরে বাড়ি ফিরছিলেন আনিছুর রহমান। দামুড়হুদা জয়রামপুর শেখপাড়া এলাকায় পৌঁছালে মৌমাছির কামড়ে মারাত্মক আহত হন তিনি। তাৎক্ষণিক স্থানীয়রা আনিছুরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন। চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার পথে আনিছুরের মৃত্যু হয়।আরও পড়ুন: মৌমাছির কামড়ে পানিতে ঝাঁপ দিয়েও প্রাণ গেল বৃদ্ধের, আহত ১০এ বিষয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সকালে মৌমাছির কামড়ে আহত আনিছুর রহমানকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। এ সময় তাকে পরীক্ষা-নিরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়৷’দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন মৌমাছির কামড়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Go to News Site