Somoy TV
পিরোজপুরের মঠবাড়িয়ায় বৈদ্যুতক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে মো. রাসেল হাওলাদার (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২ টার পরে কোনো এক সময় মঠবাড়িয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের মাতুব্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল হাওলাদার মঠবাড়িয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী গ্রামের মনসুর হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম। আরও পড়ুন: পিরোজপুরে ১১ হাজার ৯০০ লিটার ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় রাসেল হাওলাদার বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। শনিবার সকালে স্থানীয় লোকজন বৈদ্যুতিক খুঁটির নিচে তাকে বাম হাত ও দুই পায়ের কিছু অংশ পোড়াসহ মৃত অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্তের এর জন্য তার লাশ থানায় নিয়ে যায়। আরও পড়ুন: পিরোজপুরে স্কুলের ক্লাসরুমে ভেঙে পড়ল সিলিং ফ্যান, আহত ২ মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, গভীর রাতে নিহত রাসেল ট্রান্সফরমার চুরি করতে বিদ্যুতিক খুঁটির ওপরে ওঠেন। একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে মারা যান। এ বিষয়ে মঠবাড়িয়া থানায় অপমুত্যৃর মামলা হয়েছে।
Go to News Site