Somoy TV
নোয়াখালীর হাতিয়া উপজেলা জাহাজমারা ইউনিয়নে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করা ৩ হাজার লিটার ডিজেলসহ একজনকে আটক করা হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নৌবাহিনীর মিডিয়া কর্মকর্তা। তিনি জানান আটককৃতের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) রাতে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের কালামচর সুইচ ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মা-বাবার দোয়া বরফ কল সংলগ্ন এলাকা থেকে মজুতকরা ১৫টি ব্যারেলে মোট ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময়, অতিরিক্ত মুনাফার লোভে ডিজেল জব্দ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার দায়ে মো. মহিউদ্দিন (৪৫) নামক এক ব্যক্তিকে আটক করা হয়। আরও পড়ুন: হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেলসহ মুদি দোকানদার আটক অভিযান শেষে জব্দ করা ডিজেল ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আরও পড়ুন: তাদের বলে দিতে চাই, হাতিয়ার সরকার আমরা: হান্নান মাসউদ নৌবাহিনী মিডিয়া কর্মকর্তা জানান, জাতীয় স্বার্থবিরোধী এ ধরনের অবৈধ জ্বালানি মজুত বা পাচার কার্যক্রম কঠোরভাবে দমন করার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে হবে।
Go to News Site