Collector
মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বিক্ষোভের মুখে নতুন প্রধান নিয়োগ | Collector
মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বিক্ষোভের মুখে নতুন প্রধান নিয়োগ
Somoy TV

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বিক্ষোভের মুখে নতুন প্রধান নিয়োগ

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) প্রধান আজম বাকি ও অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে বিক্ষোভ অব্যাহত রয়েছে। পরিস্থিতি সামাল দিতে আজ শনিবার কমিশনের নতুন প্রধান হিসেবে সাবেক বিচারক আব্দুল হালিম আমানকে নিয়োগ দিয়েছে দেশটির সরকার।আজ শনিবার (২৫ এপ্রিল) সরকারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৩ মে থেকে আব্দুল হালিম আমান নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। ১২ মে তার পূর্বসূরি আজম বাকির চুক্তির মেয়াদ শেষ হবে। গত ফেব্রুয়ারিতে ব্লুমবার্গের একাধিক প্রতিবেদনে দুর্নীতি দমন কমিশনের বিদায়ী প্রধান আজম বাকির বিরুদ্ধে শেয়ারের মালিকানা সংক্রান্ত একটি কেলেঙ্কারিতে জড়িত থাকার খবর উঠে আসে। এছাড়া কমিশনের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তারা একটি ‘কর্পোরেট মাফিয়া’ চক্রের সঙ্গে হাত মিলিয়ে ব্যবসায়ীদের নানা চুক্তি করতে বাধ্য করছেন। যদিও আজম বাকি ও দুর্নীতি দমন কমিশন এসব অভিযোগ ‘বিদ্বেষপূর্ণ’ আখ্যা অস্বীকার করেছে। আরও পড়ুন: দ. কোরিয়ায় কর্মস্থলে শ্রমিক নির্যাতন, কর্মকর্তার বিরুদ্ধে মামলা এই ঘটনার পর থেকে দীর্ঘদিন ধরে দুর্নীতিবিরোধী প্ল্যাটফর্মে রাজনীতি করে আসা প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও সমালোচনার মুখে পড়েন। তার রাজনৈতিক মিত্র এবং বিরোধী উভয় পক্ষই আজম বাকির দ্রুত অপসারণের দাবিতে সোচ্চার হয়। বিরোধীদের মতে, প্রধানমন্ত্রী দুর্নীতি দমন কমিশনকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। বিরোধীদের চাপের মুখে অবশেষে আজম বাকিকে সরিয়ে আব্দুল হালিম আমানকে নিয়োগ দেয়া হলো। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আব্দুল হালিম আমানের দীর্ঘ অভিজ্ঞতা এবং সততার ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করি, তিনি দুর্নীতি দমন কমিশনের ব্যবস্থাপনা উন্নত করতে, জনমনে আস্থা ফেরাতে এবং সরকারের দুর্নীতিবিরোধী এজেন্ডাকে আরও শক্তিশালী করতে সক্ষম হবেন।’ সেই সঙ্গে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইতোমধ্যে প্রধান সচিব শামসুল আজরি আবু বকরের নেতৃত্বে একটি বিশেষ উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন, যারা আজম বাকির শেয়ার মালিকানা এবং সরকারি কর্মচারী নীতিমালার লঙ্ঘন হয়েছে কি না তা তদন্ত করবে। আরও পড়ুন: মালয়েশিয়ায় গাড়িচাপা দিয়ে বাংলাদেশিকে হত্যা করা সেনা কর্মকর্তা ৫ দিনের রিমান্ডে এদিকে জনগণের ক্রমবর্ধমান ক্ষোভ সামাল দিতে এবং স্বচ্ছতা বজায় রাখতে সরকারি জোটের অন্যতম শরিক দল ‘ডেমোক্রেটিক অ্যাকশন পার্টি’ এ বিষয়ে একটি স্বাধীন রাজকীয় তদন্ত কমিশন গঠনের দাবিও জানিয়েছে।

Go to News Site