Collector
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ডা. কুদ্দুস মারা গেছেন | Collector
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ডা. কুদ্দুস মারা গেছেন
Somoy TV

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ডা. কুদ্দুস মারা গেছেন

দীর্ঘদিন নিউরো সাইন্স হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আরও পড়ুন: অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন ডা. আব্দুল কুদ্দুস বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক ও ডেপুটি সুপারেনডেন্ট। এছাড়াও বিএনপির সহযোগী সংগঠন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ছিলেন তিনি। তার প্রথম জানাজা আজ আসরের নামাজের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। রোববার (২৬ এপ্রিল) জোহরের নামাজের পর ময়মনসিংহের গফরগাঁও পারিবারিক করব স্থানে তাকে দাফন করা হবে। আরও পড়ুন: গরু ব্যবসায়ীদের হামলায় আহত সেই ছাত্রদল নেতা হৃদয় মারা গেছেন ডা. রুহুল কুদ্দুসের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Go to News Site