Collector
প্রশ্নফাঁস সম্পর্কিত সংবাদের ব্যাখ্যা | Collector
প্রশ্নফাঁস সম্পর্কিত সংবাদের ব্যাখ্যা
Somoy TV

প্রশ্নফাঁস সম্পর্কিত সংবাদের ব্যাখ্যা

এসএসসি পরীক্ষা-২০২৬ এর বাংলা প্রথম পত্রের প্রশ্নফাঁস হয়েছে মর্মে গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বোর্ড থেকে পাঠানো এক প্রতিবাদে এ তথ্য জানানো হয়।ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত ওই প্রতিবাদে বলা হয়, এসএসসি পরীক্ষা-২০২৬-এর বাংলা প্রথম পত্রের (১০১) সকল বোর্ডের প্রশ্নফাঁস হয়েছে মর্মে যে প্রতিবেদন প্রচারিত হয়েছে তা সঠিক নয়। প্রতিবেদনটি ভিত্তিহীন। এ প্রতিবেদন প্রকাশিত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। আরও পড়ুন: এসএসসির প্রশ্নফাঁস চক্রের ৪ সদস্য গ্রেফতারসময় টিভির বক্তব্যশনিবার সময় টিভি ও প্রতিষ্ঠানটির ডিজিটাল মাধ্যমে প্রচারিত এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস সম্পর্কিত প্রতিবেদনটিতে কিছু ত্রুটি ও ঘাটতি থাকায় বোর্ডের প্রতিবাদলিপির পূর্বেই তা প্রত্যাহার করে নেয়া হয়েছে। সময় টিভি তার দর্শক ও পাঠকদের নিকট সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

Go to News Site