Collector
‘ফুয়েল কার্ড’ বিহীন মোটরসাইকেলে মামলা দেয়ায় ইউএনওকে ধাওয়া, বডিগার্ড আহত | Collector
‘ফুয়েল কার্ড’ বিহীন মোটরসাইকেলে মামলা দেয়ায় ইউএনওকে ধাওয়া, বডিগার্ড আহত
Somoy TV

‘ফুয়েল কার্ড’ বিহীন মোটরসাইকেলে মামলা দেয়ায় ইউএনওকে ধাওয়া, বডিগার্ড আহত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্ত সবুজ কুমার বসাক ও সঙ্গে থাকা আনসার সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। পাম্পে দায়িত্ব পালনকালে রেজিস্ট্রেশন ও ফুয়েল কার্ডবিহীন মোটরসাইকেলে মামলা দেয়ায় ইউএনওকে ধাওয়া দেয়া হয়। এতে আহত আনসার সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার ভাউলাগঞ্জের মেসার্স জান্নাতুন মাওয়া ফিলিং স্টেশনে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে পাম্পে তেল সরবরাহ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।সকাল ৯টা থেকে ট্যাগ অফিসার, পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যদের উপস্থিতিতে তেল সরবরাহ অব্যাহত ছিল।স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার পেট্রোল সরবরাহের বিষয়টি জানতে পেরে ভোর থেকেই পাম্পে মোটরসাইকেলের লাইন দীর্ঘ হতে থাকে। বেলা সাড়ে ১২টায় তেল সরবরাহ কার্যক্রম পরিদর্শনের জন্য ওই পাম্পে যান ইউএনও সবুজ কুমার বসাক। ঘটনাস্থলে পৌঁছেই তিনি ফুয়েল কার্ড, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স নেই এমন চালকদের চলে যাওয়ার নির্দেশ দেন। এ সময় একজন মোটরসাইকেল চালকের মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় উভয়কে ভ্রাম্যমাণ আদালতে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।মামলার পরপরই লাইনে অপেক্ষমাণ অন্তত ৩০-৪০ জন মোটরসাইকেল চালক হট্টগোল শুরু করে। এ সময় একদল ব্যক্তি দৌড়ে এসে ইউএনও ও তার সঙ্গে থাকা আনসার সদস্যের দিকে তেড়ে আসে তারা। পরিস্থিতির অবনতি হলে ইউএনওকে পরে পাশের একটি বাড়িতে সরিয়ে নেওয়া হয়। এ সময় আনসার সদস্য তৈয়বুল রহমানকে কিলঘুষি দিয়ে তার সঙ্গে থাকা অস্ত্রটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়।আরও পড়ুন: সীমান্তে আটক ২ কিশোরকে ৮ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফপরে খবর পেয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ইউএনওর সিদ্ধান্ত অনুযায়ী তেল সরবরাহ বন্ধ ঘোষণা করেন ওসি।দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই পাম্পে তেল বিক্রি বন্ধ থাকবে। একই সাথে কারা এ ঘটনায় জড়িত সেই বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্ত সবুজ কুমার বসাক বলেন, কার্যক্রম পরিচালনার সময় হঠাৎ একদল ব্যক্তি এসে হামলার ঘটনা ঘটায়। এতে আনসার সদস্য একজন আহত হয়েছে। ঘটনার পর থেকে খানিকটা ট্রমায় ভুগছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Go to News Site