Somoy TV
১৯৯৯ সালে মুক্তির পর থেকেই বলিউডে কাল্ট ক্লাসিকের মর্যাদা পেয়েছে সুভাষ ঘাইয়ের ছবি ‘তাল’। শুধু গল্প-চরিত্র নয় এর প্রতিটি গানই তখন তুমুল জনপ্রিয়তা পেয়েছিল দর্শকের মাঝে। ঐশ্বরিয়া রাই, অক্ষয় খান্না ও অনিল কাপুরকে নিয়ে নির্মিত এই মিউজিক্যাল ড্রামা এখনো বলিউডের অন্যতম আইকনিক সিনেমা।গল্প, নির্মাণশৈলী আর এ.আর. রহমানের অনবদ্য সঙ্গীতে ছবিটি পেয়েছিল কাল্ট ফ্যানবেস। দর্শকদের সেই ভালোবাসা একটুও কমেনি,বরং বছর বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে। দীর্ঘ ২৭ বছর পর নির্মাতা সুভাষ ঘাই ইঙ্গিত দিলেন ‘তাল’ এর সিক্যুয়েল আসার। আরও পড়ুন: ৩৩ বছর পর ফিরছে ‘খলনায়ক রিটার্নস’!সম্প্রতি এক সাক্ষাৎকারে সুভাষ ঘাই জানান, ‘তাল ২’এর চিত্রনাট্য প্রায় প্রস্তুত। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। তিনি বলেন, এই সিনেমা তৈরিতে সবচেয়ে জরুরি বিষয় হলো বিশুদ্ধতা এবং নিখুঁত কাস্টিং।নির্মাতা আরও জানান, প্রথম ‘তাল’-এ অক্ষয় খান্না ও ঐশ্বরিয়া তখন ছিলেন নতুন মুখ। সেই সতেজতাই পর্দায় আলাদা আবেদন তৈরি করেছিল। আর অনিল কাপুরকে দেখানো হয়েছিল তারকা হিসেবেই। নিজের ইনস্টাগ্রাম পোস্টেও সুভাষ ঘাই প্রশ্ন ছুঁড়ে দেন আজকের জেন জি এবং আলফা প্রজন্ম কি ‘তাল’ এর গল্পকে ভালোবাসবে? আরও পড়ুন: বড় পর্দায় আসছে ‘কিং’, তারিখ জানালো প্রযোজনা সংস্থাসুভাষ ঘাই যদিও নিশ্চিত করে কিছু বলেননি, কিন্তু তার মন্তব্য বলিউডে উসকে দিয়েছে নতুন উত্তাপ। এখন দেখার অপেক্ষা কবে আবার পর্দায় ফিরবে ‘তাল’-এর সেই মিউজিকাল জাদু।
Go to News Site