Collector
মতিঝিলে রাস্তার আইল্যান্ডে পড়েছিল যুবকের মরদেহ | Collector
মতিঝিলে রাস্তার আইল্যান্ডে পড়েছিল যুবকের মরদেহ
Somoy TV

মতিঝিলে রাস্তার আইল্যান্ডে পড়েছিল যুবকের মরদেহ

রাজধানীর মতিঝিলে দিলকুশা মসজিদের সামনের রাস্তার আইল্যান্ডের ওপর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৫ এপ্রিল) বিকেলে পল্টন থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।স্থানীয় টেম্পুস্ট্যান্ডের একজন ড্রাইভার জানান, এর আগে তাকে ভাঙাড়ি কুঁড়াতে দেখেছেন। দীর্ঘ সময় তাকে ওই স্থানে পড়ে থাকতে দেখে একটি চাদর দিয়ে ঢেকে রাখেন তিনি। টহলরত পুলিশকে জানালেও বিকেল ৫টা পর্যন্ত ওখানেই পড়ে থাকতে দেখা যায় মরদেহটি। পরে ৯৯৯ এ ফোন করার পর সাড়ে পাঁচটার দিকে পল্টন থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। তবে, প্রাথমিকভাবে বিস্তারিত পরিচয় এবং মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। আরও পড়ুন: হাত ও পায়ের কিছু অংশ পোড়া অবস্থায় ট্রান্সমিটারের নিচে পড়েছিল যুবকের মরদেহপল্টন থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান সময় সংবাদকে জানান, এখনও পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

Go to News Site