Collector
জুলাই শহীদ শাহরিয়ারের পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান | Collector
জুলাই শহীদ শাহরিয়ারের পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
Jagonews24

জুলাই শহীদ শাহরিয়ারের পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইঞ্জিনিয়ার শাহরিয়ারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ শাহরিয়ারের শ্বশুর শহীদুল ইসলামের চিকিৎসায় সহায়তা দিয়েছেন তিনি। দলীয় সূত্র জানায়, শহীদুল ইসলামের অসুস্থতার খবর পাওয়ার পর প্রধানমন্ত্রী তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে শনিবার (২৫ এপ্রিল) ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যায়। সেখানে তারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। প্রতিনিধি দলটি শহীদুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নেয় এবং তার চিকিৎসায় সহায়তা প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, রুবেল আমিন, ড্যাবের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ ও মশিউর রহমান মহান। কেএইচ/জেএইচ

Go to News Site