Collector
জুলাই বিপ্লবে শহীদ শাহরিয়ারের শ্বশুরের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী | Collector
জুলাই বিপ্লবে শহীদ শাহরিয়ারের শ্বশুরের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
Somoy TV

জুলাই বিপ্লবে শহীদ শাহরিয়ারের শ্বশুরের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ ইঞ্জিনিয়ার শাহরিয়ারের শ্বশুর শহীদুল ইসলামের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদুল ইসলামের অসুস্থতার বিষয়ে জানামাত্র তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।শনিবার (২৫ এপ্রিল) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর হৃদরোগ ইনস্টিটিটিউট ও হাসপাতালে যায়। প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। তারা শহীদুল ইসলামের চিকিৎসার খোঁজ নেন এবং চিকিৎসা সহায়তাও দেন। আরও পড়ুন: জুলাই সনদ বাস্তবায়নে সরকার বাধ্য: এম এ মতিন এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, রুবেল আমিন, ড্যাব কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, মশিউর রহমান মহান প্রমুখ। আরও পড়ুন: জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের সমাবেশ শহীদ ইঞ্জিনিয়ার শাহরিয়ারের পরিবার একের পর এক শোকের ভার বহন করছে। তার স্ত্রী এরইমধ্যে স্বামী ও মাকে হারিয়েছেন, আর বর্তমানে তার বাবা অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এমন কঠিন সময়ে পরিবারটির পাশে দাঁড়িয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

Go to News Site