Collector
এনসিপির ছায়া বাজেট কমিটি গঠন করা হয়েছে: আখতার | Collector
এনসিপির ছায়া বাজেট কমিটি গঠন করা হয়েছে: আখতার
Somoy TV

এনসিপির ছায়া বাজেট কমিটি গঠন করা হয়েছে: আখতার

কল্পনাপ্রসূত কিংবা দেশের স্বার্থের বাইরে গিয়ে গোষ্ঠী স্বার্থ রক্ষা করার বাজেটের বিরুদ্ধে কথা বলার জন্য এনসিপির ছায়া বাজেট কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর বনানীতে এনসিপির শিল্প ও বাণিজ্য সেল আয়োজিত ‘বিলম্ব ব্যয়বহুল: কেন অবিলম্বে অর্থনৈতিক সংস্কার অপরিহার্য’ শীর্ষক সেমিনারে এই কথা জানান তিনি। আখতার বলেন, ‘বাজেটে সব পর্যায়ের উদ্যোক্তা, ভোক্তা, শ্রমজীবী প্রত্যেকের স্বার্থ যুক্ত থাকে। সবার ন্যায্যতা নিশ্চিত হবে এমন বাজেট প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘পেশিশক্তির কাছে দেশের রাজনীতি যেভাবে কুক্ষিগত হয়ে রয়েছে, সেটা কাম্য নয়। আমরা চাই নীতির মধ্য দিয়ে এগিয়ে যাক রাজনীতি এবং ক্ষমতা পরিবর্তনে মূল কাঠামো হোক।’ সবার ন্যায্যতা থাকবে এমন নীতি প্রণয়নের আহ্বান জানিয়ে এনসিপির সদস্য সচিব বলেন, ‘কল্পনাপ্রসূত বাজেট বা দেশের স্বার্থের বাইরে গিয়ে গোষ্ঠী স্বার্থ রক্ষা করা হয়, তার বিরুদ্ধে কথা বলার জন্য এনসিপির ছায়া বাজেট কমিটি গঠন করা হয়েছে।’ সেমিনারে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বৈশ্বিক অর্থনীতির এমন জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে বাণিজ্যযুদ্ধ মোকাবিলায় সক্ষম নই। বাংলাদেশ এখনো প্রোডাকশন পর্যায়েই দাঁড়িয়ে রয়েছে। অথচ চীন কাঁচামাল উৎপাদন থেকে শুরু করে তৈরি মাল প্রস্তুত করে। বাংলাদেশ এই প্রোডিউসিং থেকে বের হতে না পারলে ভবিষ্যৎ ভয়াবহ।’ আরও পড়ুন: জাতীয় যুবশক্তির নতুন কমিটি, সভাপতি তারিকুল ও সম্পাদক ফরহাদ তিনি আরও বলেন, ‘আমরা এমন এস আলম চাই না, যে সব টাকা দেশের বাইরে পাঠিয়ে দিবে। আমরা এমন ব্যবসায়ী চাই যার প্রতিষ্ঠানে বন্ধ হওয়ার পথে থাকলেও নাগরিকরা কাজ করে সেটা চালু রাখবে।’ দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলেতে কোনো পক্ষ থেকেই উদ্যোগ নেই উল্লেখ করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘বুয়েট থেকে বের হয়ে ৪০ হাজার টাকার কাছে মস্তিষ্ক বিক্রি হয়ে যাক এমনটা চাই না। আমরা চাই উদ্যোক্তা হিসেবে গড়ে উঠুন। এনসিপি ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির কাজ শুরু করেছে। ন্যায্য ও সমতার ভিত্তিতে আঞ্চলিক স্থিতিশীলতা চাই।’ অভিযোগ করে তিনি বলেন, ‘দেশের অর্থনীতির যাত্রায় বৈশ্বিক কনটেক্সটের জায়গা থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন তারেক রহমান। শুধু বিএনপি নয়, পুরো তরুণ প্রজন্মের ভবিষ্যতকে ধ্বংস করেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী ব্যস্ত এস আলম নিয়ে, অর্থমন্ত্রী ব্যস্ত চট্টগ্রামের ব্যবসায়ীদের নিয়ে।’ হুঁশিয়ারি নাসীরুদ্দীন বলেন, ‘প্রশ্ন করলেও সরকার চুপ থাকে। প্রশ্নের উত্তর না দিলে আবারও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারকে বিদায় করে দেয়া হবে।’

Go to News Site