Collector
সময়ের আজকের আলোচিত সাত খবর | Collector
সময়ের আজকের আলোচিত সাত খবর
Somoy TV

সময়ের আজকের আলোচিত সাত খবর

দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ সময় নিউজে শনিবার (২৫ এপ্রিল) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।উত্তরাঞ্চলে অতিবৃষ্টির আশঙ্কা, যেসব এলাকায় বন্যার পূর্বাভাস দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা থেকে অতিবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ড: যেভাবে গ্রেফতার হন সন্দেহভাজন হিশাম (ভিডিও) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে (২৬) গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। অনুসন্ধান/ ৬ রোগের টিকার সংকটে বাংলাদেশ, যে আশঙ্কায় বিশেষজ্ঞরা তড়িঘড়ি টিকা এনে হাম পরিস্থিতি সামাল দেয়া গেলেও ৬টি রোগের টিকার সংকটে বাংলাদেশ। সময় সংবাদের অনুসন্ধান বলছে, রাজশাহী বিভাগের ৮ জেলার বেশির ভাগেরই মজুত শেষ। চট্টগ্রাম, রংপুর, খুলনা ও বরিশালে সংকট আছে একসঙ্গে ৫ রোগের টিকা পেন্টাভ্যালেন্টের। বিশেষজ্ঞ বলছেন, টিকা সংকটে প্রাদুর্ভাব বাড়তে পারে নির্মূল হওয়া অন্যান্য রোগেরও। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। সেন্টমার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সময়ে নেয়া সিদ্ধান্তই বহাল থাকছে অস্তিত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে পর্যটকদের জন্য বছরে তিন মাস সেন্টমার্টিন দ্বীপ খোলা রাখা নিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল রাখতে যাচ্ছে বর্তমান সরকার। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকার দেশে স্মার্টফোনের ন্যূনতম দাম দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে নামিয়ে আনতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। মিরপুরে পানির জন্য হাহাকার! রাজধানীর মিরপুরের পানির জন্য হাহাকার চলছে। মিরপুরবাসীর কাছে পানি এখন শুধু প্রয়োজন নয়, একটি সংগ্রামের নাম। ওয়াসার তিনটি পাম্প থাকলেও ২০ দিন ধরে পানি পাচ্ছে না এলাকার শতাধিক বাসাবাড়ি। বাধ্য হয়ে অতিরিক্ত দামে পানি কিনে মেটাতে হচ্ছে দৈনন্দিন চাহিদা। ওয়াসা বলছে, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় তীব্র হয়েছে সংকট। চাহিদা মেটাতে এলাকায় আরও আটটি পাম্প বসানো দরকার। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন।

Go to News Site