Somoy TV
পটুয়াখালীর মহিপুরে মো. ইব্রাহিম নামে এক ছাত্রশিবির নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।ফেসবুক পোস্টে মো. ইব্রাহিম লিখেছেন, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মহিপুর থানা শাখার সঙ্গে যুক্ত ছিলেন এবং সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। এ পথচলায় তিনি অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন এবং সহকর্মীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন।তবে সাম্প্রতিক পরিস্থিতি ও ব্যক্তিগত উপলব্ধির ভিত্তিতে তিনি সক্রিয় রাজনীতি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তিনি উল্লেখ করেন, দেশের সেবা শুধুমাত্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একজন সচেতন নাগরিক হিসেবেও সমাজের কল্যাণে কাজ করা সম্ভব।পোস্টে তিনি আরও বলেন, তিনি তার বর্তমান সাংগঠনিক পদসহ সংগঠনের সব কার্যক্রম থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নিচ্ছেন এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা নেই। নিজের পেশা, পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়েই সামনে এগিয়ে যেতে চান বলেও উল্লেখ করেন তিনি।এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে মো. ইব্রাহিম বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়।’আরও পড়ুন: পুলিশের ভয়ে কানের ভেতর ইয়াবা, ৯ দিন পর অস্ত্রোপচারএদিকে, মহিপুর থানা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল জোবায়ের (সিফাত মুসুল্লি) জানান, সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকতে পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন। পারিবারিক ব্যস্ততার কারণে ইব্রাহিম সময় দিতে পারছিলেন না, তাই আলোচনা করেই তিনি অব্যাহতি নিয়েছেন।পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি কে এম তামিম হোসাইন বলেন, ইব্রাহিম দীর্ঘদিন সংগঠনের সঙ্গে কাজ করেছেন। তার ব্যক্তিগত সিদ্ধান্তকে সংগঠন সম্মান জানায় এবং তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করছি।
Go to News Site