Collector
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে দেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী | Collector
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে দেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী
Somoy TV

তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে দেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী

তারেক রহমানের আমন্ত্রণে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস ঝটিকা সফরে দেশে এসেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।শনিবার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর বনানীতে সাইবার নিরাপত্তা বিল নিয়ে সংলাপে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ২০০৪ সালে যুক্তরাষ্ট্রে গিয়ে বিল গেটসের সঙ্গে দেখা করে তাকে দেশে আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপর বিল গেটস ঝটিকা সফরে দেশে এসেছিলেন। আরও পড়ুন: বিএনপি বরাবরই স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী: সালেহ শিবলী সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী সব সময় বলেন, আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রই চেয়েছিলাম। কিন্তু গত কয়েক দিন অনলাইনে যেসব ভাষা ব্যবহার করে একদল সমালোচনা করছে, এগুলো মানুষের ভাষা না। গালিগালাজ করা বাকস্বাধীনতা না। আরও পড়ুন: আল জাজিরার এক্সপ্লেইনার / বিল গেটস কেন মোদির এআই সামিট থেকে বেরিয়ে গেলেন সংলাপে সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান জানিয়েছেন, দেশজুড়ে ফ্রি ইন্টারনেট দেয়ার চিন্তা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Go to News Site