Collector
নয়াপল্টনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. কুদ্দুসের জানাজা সম্পন্ন | Collector
নয়াপল্টনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. কুদ্দুসের জানাজা সম্পন্ন
Somoy TV

নয়াপল্টনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. কুদ্দুসের জানাজা সম্পন্ন

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও কাউন্সিল সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ এপিল)  নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বাদ আসর জানাজায় অংশ নেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।  এসময় দুর্দিনে বিএনপির প্রতি ডা. আব্দুল কুদ্দুসের অবদান স্মরণ করেন নেতারা। আরও পড়ুন: অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন তার আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠিত হয় মোনাজাত। দীর্ঘদিন নিউরো সাইন্স হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে এদিন দুপুর আড়াইটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিয়া পরিষদের সাবেক এ সভাপতি। রোববার (২৬ এপ্রিল) বাদ জোহর আরেক দফা জানাজা শেষে ময়মনসিংহয়ের গফরগাঁওয়ে পারিবারিক করবস্থানে তার দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ডা. আব্দুল কুদ্দুস বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক ও ডেপুটি সুপারেনডেন্ট ছিলেন। এছাড়াও বিএনপির সহযোগী সংগঠন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ছিলেন তিনি।

Go to News Site