Collector
জয়পুরে বৈভব-শো, ৩৬ বলেই করলেন সেঞ্চুরি | Collector
জয়পুরে বৈভব-শো, ৩৬ বলেই করলেন সেঞ্চুরি
Somoy TV

জয়পুরে বৈভব-শো, ৩৬ বলেই করলেন সেঞ্চুরি

ক’দিন আগের হতাশার গল্পটা এবার বদলে দিল দারুণ এক প্রত্যাবর্তনে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে প্রথম বলেই শূন্য রানে ফিরেছিলেন বৈভব সূর্যবংশী। সেই হায়দরাবাদের বিপক্ষেই শনিবার (২৫ এপ্রিল) ব্যাট হাতে রীতিমতো ঝড় তুললেন ১৫ বছর বয়সি এই ব্যাটার। মাত্র ৩৬ বলেই তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি।সেঞ্চুরি করেছেন মাত্র ৩৬ বলে, তার মধ্যে ছক্কা হাঁকিয়েছেন ১২টি। ১৫ বছর বয়সি এই ব্যাটারের আগ্রাসী ব্যাটিংয়ে একপ্রকার অসহায় দেখায় প্রতিপক্ষ বোলারদের। যদিও সেঞ্চুরি পূরণের পরের বলেই ইনিংসের ইতি টানতে হয় তাকে।  ৩৭ বলে ১০৩ রানের বিস্ফোরক ইনিংসের ওপর ভর করে ২২৮ রানের বিশাল সংগ্রহ পায় রাজস্থান রয়্যালস।  ১২ দিন আগের সেই মুহূর্তটা যেন ভুলতে পারেননি বৈভব সূর্যবংশী। তাকে প্রথম বলেই আউট করে আত্মবিশ্বাসের কথা জানিয়েছিলেন প্রফুল্ল হিঙ্গে। সতীর্থদের আগেই বলেছিলেন, প্রথম বলেই উইকেট নেবেন। সেই চ্যালেঞ্জই যেন জেদে পরিণত হয়েছিল বৈভবের কাছে।  আজ ইনিংসের শুরুতেই তার জবাব মিলল মাঠে। হিঙ্গের করা প্রথম ওভারেই পরপর চারটি ছক্কা হাঁকিয়ে স্পষ্ট বার্তা দেন তরুণ এই ওপেনার। এরপর আর তাকে আটকে রাখা যায়নি— ক্রমশ আরও ভয়ংকর হয়ে ওঠেন তিনি।   আরও পড়ুন: আইপিএলে বড় দুর্ঘটনা: মাঠ থেকেই হাসপাতালে লুঙ্গি এনগিডি তবে ভাগ্যও একবার সহায় হয়েছিল তার। ঈশান মালিঙ্গার বলে বড় শট খেলতে গিয়ে ব্যক্তিগত ৩৪ রানের মাথায় ক্যাচ তুলে দিয়েছিলেন বৈভব। কিন্তু বাউন্ডারির কাছে সেই সুযোগ হাতছাড়া করেন অনিকেত ভার্মা। ক্যাচ নিতে গিয়ে পা ছুঁয়ে যায় বাউন্ডারি লাইনে। সেই ‘লাইফলাইন’ পাওয়ার পর আরও আগ্রাসী হয়ে ওঠেন বৈভব, আর বোলারদের ওপর চালান তাণ্ডব।  মাত্র ১৫ বলেই অর্ধশত করেন বৈভব, আর মাইলফলকটি আসে একটি দৃষ্টিনন্দন ছক্কার মাধ্যমে। চলতি আইপিএলে এটি তার তৃতীয় পঞ্চাশোর্ধ্ব ইনিংস— এর আগে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও একই কীর্তি গড়েছিলেন তিনি।  তিন ম্যাচেই ঠিক ১৫ বলেই পঞ্চাশে পৌঁছেছেন এই তরুণ ব্যাটার। তবে আগের দুই ইনিংসে অর্ধশত রানের পর বেশিক্ষণ টিকতে পারেননি। এবার যেন ভিন্ন পরিকল্পনা নিয়েই নামেন বৈভব— শুধু ফিফটি নয়, লক্ষ্য ছিল বড় কিছু করা। সেই দৃঢ়তা নিয়েই ইনিংসটা টেনে নিয়ে যান শতকের পথে।  ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন বৈভব। তবে ঠিক পরের বলেই রিভার্স স্কুপ খেলতে গিয়ে মিস করেন তিনি, এবং এলবিডব্লিউ হয়ে ইনিংসের ইতি টানেন। ৩৭ বলে ১০৩ রানের ঝড়ো ইনিংসে ছিল ৫টি চার ও ১২টি ছক্কা।  আরও পড়ুন: গেইলের রেকর্ড ভাঙলেন সুদর্শন, একই ম্যাচে অনন্য মাইলফলকে কোহলি গত মৌসুমে গুজরাট টাইটান্সের বিপক্ষে আইপিএলে নিজের প্রথম শতরান করেছিলেন বৈভব, সেটি এসেছিল মাত্র ৩৫ বলে। এবার এক বল বেশি লাগলেও তার ব্যাটিংয়ে ছিল একই রকম দাপট। এমন ধারাবাহিক পারফরম্যান্সই ইঙ্গিত দিচ্ছে— ভবিষ্যতের বড় তারকা হওয়ার পথে এগোচ্ছেন তিনি।  অন্যদিকে, এ ম্যাচে রান পাননি অন্য ওপেনার জয়সওয়াল, মাত্র ১০ রানেই থামতে হয় তাকে। তবে বৈভবের সঙ্গে দারুণ সঙ্গ দেন ধ্রুব জুরেল। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩৪ বলেই ফিফটি ছোঁয়া জুরেল শেষ পর্যন্ত ৩৫ বলে ৫১ রান করে নিতিশ রেড্ডির বলে আউট হন। তাদের দুজনের জুটিতে আসে ৬২ বলে ১১২ রান।  তবে আবারও ব্যর্থ হন অধিনায়ক রিয়ান পরাগ। মাত্র ৭ রানেই তাকে ফিরিয়ে দেন প্যাট কামিন্স। একসময় মনে হচ্ছিল ২৫০ ছুঁয়ে ফেলবে রাজস্থান রয়্যালস। কিন্তু শেষদিকে দ্রুত উইকেট পড়ায় রান তোলার গতি কমে যায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৮ রানেই থামে তাদের ইনিংস।

Go to News Site