Collector
বৃথা গেল রাহুলের রেকর্ড ইনিংস, আইপিএলে রান তাড়ায় ইতিহাস গড়ল পাঞ্জাব | Collector
বৃথা গেল রাহুলের রেকর্ড ইনিংস, আইপিএলে রান তাড়ায় ইতিহাস গড়ল পাঞ্জাব
Somoy TV

বৃথা গেল রাহুলের রেকর্ড ইনিংস, আইপিএলে রান তাড়ায় ইতিহাস গড়ল পাঞ্জাব

এক সময় ওয়ানডে ম্যাচেও আড়াইশ রান নিরাপদ মনে করা হত। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে বাস্তবতা এমন দাঁড়িয়েছে যে ট-টোয়েন্টিতেও এই রান আর নিরাপদ বলার উপায় নেই। শনিবার (২৫ এপ্রিল) কেএল রাহুলের ৬৭ বলে ১৫২ রানের ইনিংসে ভর করে দিল্লি ক্যাপিটালস মাত্র ২ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলেছিল। পাঞ্জাব কিংস এই বিশাল রান এমনভাবে তাড়া করেছে যে কখনোই মনে হয়নি তারা এই ম্যাচ হেরে যেতে পারে। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে জয় পেয়েছে শ্রেয়াস আইয়ারের দল।অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের দেয়া ২৬৫ রানের লক্ষ্য ৬ উইকেট ও ৭ বল হাতে রেখে তাড়া করে জয় পেয়েছে পাঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ সফল রান তাড়া করার রেকর্ড এটি। বিশাল রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে প্রিয়াংশ আরিয়া ও প্রভসিমরন সিং ঝড় তুলে পাওয়ারপ্লেতেই ১১৬ রান তুলে ফেলেন। এরপর অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৩৬ বলে অপরাজিত ৭১ রানের দারুণ ইনিংস খেলে ম্যাচটা নিজেদের দিকে টেনে নেন। ফলে কেএল রাহুলের ৬৭ বলে অপরাজিত ১৫২ রানের অসাধারণ ইনিংসটিও বৃথা গেছে।এই রান তাড়ার আগে ইএসপিএন-ক্রিকইনফোর ফোরকাস্টারে পাঞ্জাব কিংসের জয়ের সম্ভাবনা ছিল মাত্র ১৪.৮৩%। কিন্তু আরিয়া ও প্রভসিমরনের বিধ্বংসী ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতেই জয়ের সম্ভাবনা বেড়ে ৬৫.৩৫%-এ পৌঁছে যায়। এরপর দুই ওপেনার পরপর আউট হলেও অধিনায়ক আইয়ার দায়িত্ব নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান।এদিন টস জিতে ব্যাট নেয়া দিল্লি তৃতীয় ওভারে পাতুম নিশাঙ্কার উইকেট হারায়, তখন তাদের দলীয় রান ২৮। নিশাঙ্কা ৭ বলে ১১ রান করেন।ওয়ান ডাউনে নামা নিতিশ রানাকে নিয়ে রাহুল পাঞ্জাবের বোলারদের ওপর ঝড় বইয়ে দেন। ১৫.৫ ওভার স্থায়ী জুটিতে ২২০ রান যোগ করে এই জুটি। রাহুল সেঞ্চুরি পূর্ণ করলেও অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন রানা। ৪৪ বলে ১১ চার ও ৪ ছক্কায় ৯১ রান করে  বার্টলেটের বলে আউট হন এই অলরাউন্ডার। আরও পড়ুন: বৃথা গেল বৈভবের সেঞ্চুরি, বিশাল রান তাড়া করে জিতল হায়দরাবাদরাহুল অপরাজিত থেকে দিল্লি ক্যাপিটালসের ইতিহাসের সর্বোচ্চ ইনিংস খেলেন। রিশভ পন্তের ১২৮ রানের ইনিংস ছাপিয়ে ৬৭ বলে ১৬ চার ও ৯ ছক্কায় ১৫২ রান করেন রাহুল। রাহুল আইপিএলে ১৫০ বা তার বেশি রান করা প্রথম ভারতীয় ব্যাটার। এর আগে কেবল ক্রিস গেইল (১৭৫*, ২০১৩, পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে) এবং ব্রেন্ডন ম্যাককালাম (১৫৮*, ২০০৮, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে) এই কীর্তি গড়েছিলেন।পাঞ্জাবের পক্ষে আর্শদীপ ও বার্টলেট ১টি করে উইকেট শিকার করেন।রান তাড়ায় প্রভসিমরন সিং এবং দিল্লির ছেলে প্রিয়াংশ আরিয়া পাওয়ারপ্লেতে ঝড় তুলে দিল্লির স্বাগতিক দর্শকদের শ্বাসরুদ্ধকর মুহূর্ত উপহার দেন । আকিব নবীর বলে আরিয়া ছক্কা হাঁকিয়ে শুরু করেন, আর প্রভসিমরনের চার দিয়ে শেষ হয় পাওয়ারপ্লে। ৬ ওভারে বিনা উইকেটে ১১৬ রান তোলে পাঞ্জাব। এটি আইপিএলের ইতিহাসে পাওয়ারপ্লেতে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর, যা ২০২৪ সালে একই ভেন্যুতে সানরাইজার্স হায়দরাবাদের গড়া রেকর্ডের থেকে মাত্র ৯ রান কম।এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে দিল্লি। অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব সপ্তম ও অষ্টম ওভারে দুই ওপেনারকে আউট করেন। আরিয়া প্যাটেলের বলে আউট হওয়ার আগে ১৭ বলে ২ চার ও ৫ ছক্কায় ৪৩ রান করেন। প্রভসিমরন ২৬ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৭৬ রান করে কুলদীপের শিকার হন। বৃথা গেছে রাহুলের দুর্দান্ত সেঞ্চুরি। ছবি: এপিদশম ওভারে কুলদীপ আবার আঘাত হানেন, ১০ বলে ১৭ রান করা কুপার কনোলিকে আউট করে পাঞ্জাবকে ব্যাকফুটে ঠেলে দেন।এরপর অধিনায়ক শ্রেয়াস আইয়ার দুর্দান্তভাবে ইনিংস সামলান। ১১তম ওভারে তিনি লেগস্পিনার ভিপ্রাজ নিগমকে সাইটস্ক্রিনের ওপর দিয়ে ছক্কা মারেন। নিগম লুঙ্গি এনগিডির কনকাশন সাব হিসেবে নেমেছিলেন, ফিল্ডিংয়ে ক্যাচ নিতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় এই প্রোটিয়াকে হাসপাতালে পাঠানো হয় ।১৫তম ওভারে করুণ নায়ার লং-অফে সহজ ক্যাচ ফেলেন, আবার দুই বল পর লং-অনেও আইয়ারকে জীবন দেন। এই সুযোগ কাজে লাগিয়ে আইয়ার পরের তিন বলে ৪, ৬, ৬ মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। দ্বিতীয় ছক্কাটি তাকে ২৬ বলে হাফসেঞ্চুরি এনে দেয়। আরও পড়ুন: আইপিএলে বড় দুর্ঘটনা: মাঠ থেকেই হাসপাতালে লুঙ্গি এনগিডিশেষদিকে টি নটরাজনকেও টানা দুটি ছক্কা মেরে, শশাঙ্ক সিংকে সঙ্গে নিয়ে আইয়ার অনায়াসেই পাঞ্জাবকে জয়ের বন্দরে পৌঁছে দেন।আইয়ার ৩৬ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৭১ রান করেন। ১০ বলে ১৯ রান করেন শশাঙ্ক। এছাড়া নেহাল ওয়াধিরা ১৫ বলে ২৫ রান করেন।কুলদীপ ২টি এবং অক্ষর ও নিগম ১টি করে উইকেট শিকার করেন।এই জয়ে অপরাজিত যাত্রা ধরে রেখেছে পাঞ্জাব। ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে পাঞ্জাব। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ছয়ে দিল্লি।

Go to News Site