Collector
এনগিডির মাথায় আঘাত নিয়ে নতুন তথ্য জানাল দিল্লি | Collector
এনগিডির মাথায় আঘাত নিয়ে নতুন তথ্য জানাল দিল্লি
Somoy TV

এনগিডির মাথায় আঘাত নিয়ে নতুন তথ্য জানাল দিল্লি

পাঞ্জাব কিংসের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পাওয়া লুঙ্গি এনগিডির চোট 'গুরুতর নয়' বলে জানিয়েছেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর ভেনুগোপাল রাও। তবে সতর্কতার জন্য তাকে করোলবাগের ম্যাক্স হাসপাতালে পরীক্ষার জন্য নেওয়া হয়েছে।পাঞ্জাব কিংসের ইনিংসের তৃতীয় ওভারে প্রিয়াংশ আরিয়ার ক্যাচ নিতে গিয়ে মিড-অফে পিছলে পড়ে এনগিডির মাথা জোরে মাটিতে আঘাত করে। সঙ্গে সঙ্গে তিনি মাথা চেপে ধরেন এবং মাটিতে পড়ে থাকেন। চিকিৎসকরা দ্রুত মাঠে ছুটে আসেন। প্রায় ১৫ মিনিট খেলা বন্ধ থাকার পর স্ট্রেচারে করে তাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। তখন মাঠে খেলোয়াড়, কোচ ও মেডিক্যাল স্টাফদের মুখে ছিল উদ্বেগের ছাপ।ম্যাচ শেষে রাও বলেন, 'আমার মনে হয় এটা গুরুতর নয়। তিনি এখনো হাসপাতালে আছেন। আমরা আপডেট দেব, তবে গুরুতর কিছু নয়।' এনগিডির কনকাশন সাব নিয়েও বিভ্রান্তি দেখা দেয়।  প্রথমে দুশমন্থ চামিরার নাম ঘোষণা করা হলেও পরে তার বদলে ভিপ্রাজ নিগমকে নেওয়া হয়। এ ব্যাপারে রাও বলেন, 'দলে চারজন বিদেশি খেলোয়াড়ই রাখা যায়। পঞ্চম বিদেশি নেওয়ার সুযোগ নেই, এটাই নিয়ম।'এনগিডির অনুপস্থিতি দলকে প্রভাবিত করলেও, রাও জোর দিয়ে বলেন খেলোয়াড়দের নিরাপত্তাই সবার আগে। তিনি বলেন, 'প্রথমত, খেলোয়াড়দের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা খেলি ঠিকই, কিন্তু সেফটি আগে। এই স্কোরবোর্ডে আমরা তার চার ওভার মিস করেছি, যা পার্থক্য গড়ে দিয়েছে। আমরা আশা করি এনগিডি দ্রুত সুস্থ হয়ে ফিরবে।' আরও পড়ুন: আইপিএলে বড় দুর্ঘটনা: মাঠ থেকেই হাসপাতালে লুঙ্গি এনগিডিপাঞ্জাব কিংসের লেগ-স্পিনার যুঝবেন্দ্র চাহালও এনগিডির দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, 'মাথার চোট খুবই বিপজ্জনক। এমন কিছু হলে খারাপ লাগে। আমরা শুধু চাই সে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুক।' Wishing Lungi Ngidi a speedy recovery.@NgidiLungi @DelhiCapitals #Ipl pic.twitter.com/QKVLoHbVKE— DR. PUTIN (FROM USSR) (@Putinspeakes45) April 25, 2026 এদিকে রাও নিশ্চিত করেছেন, আগামী ১ মে থেকে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার জন্য মিচেল স্টার্ক উপলব্ধ থাকবেন। তিনি বলেন, 'ক্রিকেট অস্ট্রেলিয়া রিপোর্ট দিয়েছে। ১ মে থেকে স্টার্ককে পাওয়া যাবে। এরপর দলগত সমন্বয় দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।'উল্লেখ্য, কেএল রাহুলের অপরাজিত ১৫২ রানের ইনিংসে ভর করে দিল্লি নির্ধারিত ২০ ওভারে ২৬৪ রান তোলে। তবে পাঞ্জাব কিংস ৭ বল বাকি থাকতেই সেই লক্ষ্য ছুঁয়ে ফেলে, যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ সফল রান তাড়া।

Go to News Site