Collector
গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা | Collector
গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা
Somoy TV

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

আগের দিন রিয়াল বেতিসের বিপক্ষে হোঁচট খেয়েছে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার সামনে সুযোগ ছিল শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করার। সুযোগতা ভালোভাবেই কাজে লাগাল হ্যান্সি ফ্লিকের দল। গেতাফেকে সহজেই হারিয়ে লা লিগার শিরোপার আরও কাছাকাছি পৌঁছে গেল বার্সেলোনা।শনিবার (২৫ এপ্রিল) কলিসিয়ামে স্বাগতিক গেতাফেকে ২-০ গোলে হারিয়েছে শিরোপা প্রত্যাশী বার্সেলোনা। ম্যাচের দুই অর্ধে গোল দুটি করেন ফেরমিন লোপেজ ও মার্কাস রাশফোর্ড।এই জয়ে ৩৩ ম্যাচ শেষে ২৮ জয় ও ১ ড্রয়ে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করেছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে গেছে হ্যান্সি ফ্লিকের দল। সমান ম্যাচে ২৩ জয় ও ৫ ড্রয়ে রিয়ালের সংগ্রহ ৭৪ পয়েন্ট। অর্থাৎ লিগে বাকি ৫ ম্যাচের ২টিতে জয় পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার।গেতাফে ৩৩ ম্যাচে ১৩ জয় ও ৫ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে।আরও পড়ুন: টানা চতুর্থবার ফাইনালে উঠে এফএ কাপে ম্যানসিটির নতুন ইতিহাসচোট পাওয়া রাফিনিয়া ও লামিনে ইয়ামালকে ছাড়াই খেলতে নামা বার্সেলোনা গেতাফের মাঠে আধিপত্য দেখিয়েছে। ৭৬ শতাংশ বল পজেশন রেখে ১০টি শট নিয়েছে কাতালানরা, যার ৪টি লক্ষ্যে ছিল। গেতাফের ৩টি শটের একটি লক্ষ্যে ছিল।প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট করার পর যোগ করা সময়ে এসে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বার্সেলোনা। বার্সাকে এগিয়ে দেন ফেরমিন লোপেজ। মাঝমাঠে ট্যাকল করে বল উদ্ধার করে পাস বাড়ান পাউ কুবার্সি। এরপর পেদ্রি রক্ষণচেরা পাস বাড়ান ডি-বক্সে। কিছুটা এগিয়ে আড়াআড়ি শটে বল জালে পাঠান লোপেজ।দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ তৈরি করে বার্সা। ৭৪ মিনিটে এমন একটি সুযোগ থেকেই ব্যবধান দ্বিগুণ করেন রাশফোর্ড। পাল্টা আক্রমণ থেকে লেভানদোভস্কির বাড়ানো বল অনেকটা এগিয়ে গোলরক্ষকের পাস দিয়ে জালে জড়ান রাশফোর্ড।

Go to News Site