Somoy TV
একটা সময় পর্যন্ত প্রিমিয়ার লিগ জয়ের পথে আর্সেনালকে অপ্রতিদ্বন্দ্বীই মনে হচ্ছিল। কিন্তু মৌসুমের শুরুর দিকে এসে একের পর এক হারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে গানারদের। গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির জয়ে তো পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও হারিয়েছিল মিকেল আর্তেতার দল। তবে, অবশেষে আপাত স্বস্তি ফিরেছে গানার্স শিবিরে। নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে আর্সেনাল, একই সঙ্গে পুনরুদ্ধার করেছে টেবিলের শীর্ষস্থান।শনিবার (২৫ এপ্রিল) এমিরেটস স্টেডিয়ামে সফরকারী নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আর্সেনাল। ম্যাচের প্রথমার্ধে জয়সূচক গোলটি করেন এবেরেচি এজে।ঘরোয়া ফুটবলে টানা চার হারের পর অবশেষে জয়ের মুখ দেখল আর্সেনাল। এর আগে সবশেষ গত ১৪ মার্চ এভারটনের বিপক্ষে জয় পেয়েছিল তারা।নিউক্যাসলকে হারিয়ে ৩৪ ম্যাচে ২২ জয় ও ৭ ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আর্সেনাল। ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে যাওয়া ম্যানচেস্টার সিটি অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।আরও পড়ুন: গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনাএদিন ঘরের মাঠে বলের দখলে পিছিয়ে ছিল আর্সেনাল। ৪৬ শতাংশ বল পজেশন রেখে ১০টি শট নিয়েছে গানাররা, যার ৪টি লক্ষ্যে ছিল। নিউক্যাসল ১১টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পেরেছে।এদিন ম্যাচের নবম মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আর্সেনাল। কর্নার থেকে কাই হাভার্টজের পাস বক্সের বাইরে পেয়ে জোরাল শটে জালে পাঠান এজে।৩৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে নিউক্যাসল।
Go to News Site