Somoy TV
বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোবাইল ভিত্তিক অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানটির বিজনেস সেলস ম্যানেজার/ডেপুটি জেনারেল ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেডপদের নাম: ম্যানেজার/ডেপুটি জেনারেল ম্যানেজারবিভাগ: বিজনেস সেলসপদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএঅন্যান্য যোগ্যতা: মোবাইল আর্থিক পরিষেবা এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে ভালো জ্ঞান। অভিজ্ঞতা: কমপক্ষে ৬ থেকে ৮ বছর চাকরির ধরন: ফুলটাইমকর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: উল্লেখ নেই আরও পড়ুন: নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি, পদ ৭১টি কর্মস্থল: ঢাকা বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।২৩ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০২ মে পর্যন্ত।
Go to News Site