Collector
নিরাপদ আছেন ট্রাম্প, হামলাকারী আটক | Collector
নিরাপদ আছেন ট্রাম্প, হামলাকারী আটক
Somoy TV

নিরাপদ আছেন ট্রাম্প, হামলাকারী আটক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি হোটেলে সাংবাদাকিদের সঙ্গে নৈশভোজের সময় গুলির শব্দের পর জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সরিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট নিরাপদ আছেন বলে তার প্রশাসনের একটি সূত্র জানিয়েছে।সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন নামের হোটেলে এ ঘটনা ঘটে। পরিস্থিতি সম্পর্কে অবগত একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা জানান,  ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ মন্ত্রিসভার কোনো সদস্য আহত হননি। এ ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প একটি নিরাপদ স্থানে আছেন এবং কর্মকর্তাদের জানিয়েছেন যে তিনি নৈশভোজের অনুষ্ঠানে ফিরতে চান। তবে সিক্রেট সার্ভিসের সদস্যরা আপাতত প্রেসিডেন্টকে অনুষ্ঠানে ফিরতে নিষেধ করছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শুটারকে আটক করা হয়েছে বলে ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন। একইসঙ্গে দ্রুত পরিস্থিতি সামাল দেয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ডিসিতে বেশ নাটকীয় একটি সন্ধ্যা কেটেছে। সিক্রেট সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনী অসাধারণ কাজ করেছে। তারা দ্রুত ও সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নিয়েছে। শুটারকে আটক করা হয়েছে এবং আমি বলেছি যে আমরা ‘অনুষ্ঠান চালিয়ে যেতে চাই’। তবে পুরো বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা অনুযায়ী হবে। তারা শিগগিরই সিদ্ধান্ত নেবে। যে সিদ্ধান্তই হোক, আজকের সন্ধ্যা পরিকল্পনার মতো হবে না এবং আমাদের হয়তো আবারও এটি আয়োজন করতে হবে।’

Go to News Site