Collector
সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ, উঠতে যাচ্ছে ১৭ প্রকল্প | Collector
সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ, উঠতে যাচ্ছে ১৭ প্রকল্প
Somoy TV

সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ, উঠতে যাচ্ছে ১৭ প্রকল্প

বিএনপি সরকারের দ্বিতীয় ও চলতি অর্থবছরের ১০ম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক বসছে আজ রোববার (২৬ এপ্রিল)।বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানা গেছে, বৈঠকে মোট ১৭টি প্রকল্প উঠতে যাচ্ছে। যা বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের চারটি, কৃষি-পানি-সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের দুটি এবং ভৌত অবকাঠামো বিভাগের রয়েছে ১১টি প্রকল্প। আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদল নেতাদের বৈঠক এছাড়া একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত ৩৩টি প্রকল্প উত্থাপন করা হবে।  এর আগে গত ৬ এপ্রিল বর্তমান সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি।

Go to News Site