Somoy TV
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। প্রতিষ্ঠানটির ‘কেস ওয়ার্কার, প্রটেকশন, এইচসিএমপি’ বিভাগে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।পদের নাম ও পদসংখ্যা: প্রজেক্ট অফিসার, নির্ধারিত নয়।আবেদনের যোগ্যতা: প্রার্থীর যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মস্থল কক্সবাজারে। বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া চিকিৎসা ভাতা, সপ্তাহে ২ দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, স্বাস্থ্য ও সুস্থতা সুবিধা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা দেয়া হবে। আরও পড়ুন: জনবল নেবে বিকাশ, চলছে আবেদনআবেদনের নিয়ম: আগ্রহীরা আবেদনের নিয়ম জানতে ও বিজ্ঞপ্তিটি আরও বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে। আবেদনের সময়সীমা: আগামী ৪ মে পর্যন্ত আবেদন করা যাবে।
Go to News Site