Collector
গরমে ভাত না রুটি, কোনটি শরীরের জন্য ভালো? | Collector
গরমে ভাত না রুটি, কোনটি শরীরের জন্য ভালো?
Jagonews24

গরমে ভাত না রুটি, কোনটি শরীরের জন্য ভালো?

গরমের দিনে খাবার নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। প্রচণ্ড রোদ, ঘাম আর অস্বস্তির মধ্যে শরীর স্বাভাবিকভাবেই হালকা ও সহজপাচ্য খাবারের দিকে ঝুঁকে পড়ে। এই সময় পাতে ভাত না কি রুটি কোনটি রাখা ভালো, তা নিয়ে প্রশ্ন ওঠে প্রায়ই। কেউ বলেন ভাত শরীর ঠান্ডা রাখে, আবার কেউ মনে করেন রুটি বেশি স্বাস্থ্যকর। আসলে ভাত ও রুটির আলাদা উপকারিতা রয়েছে, যা জানা থাকলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। পুষ্টিগুণের দিক থেকে কোনটি এগিয়ে? ভাত ও রুটি দুইটাই পুষ্টিকর খাবার। ভাতের মধ্যে রয়েছে ভিটামিন বি-কমপ্লেক্স, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, আয়রন এবং প্রচুর কার্বোহাইড্রেট। গরমে যখন শরীর ক্লান্ত হয়ে পড়ে তখন ভাত শরীরকে দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে। অন্যদিকে রুটিতে ফাইবারের পরিমাণ তুলনামূলক বেশি বলে হজম প্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করে। এছাড়া রুটিতে ফোলেট, জিঙ্ক, সেলেনিয়ামসহ নানা খনিজ উপাদান রয়েছে। তাই পুষ্টির দিক থেকে কোনোটি কম নয়। গরমে হজমের জন্য কোনটি ভালো? গরমকালে হজমের সমস্যা একটি সাধারণ বিষয়। অতিরিক্ত তাপের কারণে অনেকেরই গ্যাস্ট্রিক, অম্বল বা বদহজমের সমস্যা দেখা দেয়। এই ক্ষেত্রে ভাত বেশি উপকারী, কারণ এটি সহজে হজম হয় এবং পেট ঠান্ডা রাখে। বিশেষ করে পান্তা ভাত গরমের দিনে একটি আদর্শ খাবার হিসেবে বিবেচিত হয়। এটি শরীরকে শীতল রাখে এবং পেটের সমস্যা কমাতে সাহায্য করে। রুটি কি এড়িয়ে চলা উচিত? অনেকেই মনে করেন, গরমে রুটি খাওয়া উচিত নয়। কিন্তু এই ধারণা পুরোপুরি সঠিক নয়। রুটিও পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে। যাদের ডায়াবেটিস বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তাদের জন্য রুটি বেশ উপকারী। এতে থাকা ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং অন্ত্রের কার্যকারিতা ভালো রাখে। খাদ্যতালিকার ভারসাম্য রাখা গরমের দিনে সবচেয়ে ভালো উপায় হলো খাবারে বৈচিত্র্য রাখা। একবেলা ভাত এবং অন্যবেলা রুটি খাওয়া যেতে পারে। এতে শরীর প্রয়োজনীয় সব পুষ্টি পায় এবং একঘেয়েমিও দূর হয়। ভাতের সঙ্গে টক দই, ডাল বা হালকা সবজি খেলে শরীর ঠান্ডা থাকে। আবার রুটির সঙ্গে মৌসুমি সবজি বা ডাল খেলে পুষ্টির ভারসাম্য বজায় থাকে।গরমে ভাত বা রুটির মধ্যে কোনো একটি বাদ দেওয়ার প্রয়োজন নেই। বরং নিজের শরীরের চাহিদা ও হজম ক্ষমতা অনুযায়ী এই দুই খাবারই ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই ভালো। গরমে সুস্থ থাকতে হলে শুধু কী খাচ্ছেন তা নয়, কীভাবে ও কতটা খাচ্ছেন সেটিও সমান গুরুত্বপূর্ণ। সূত্র: ইন্ডিয়া টুডে ও অন্যান্য আরও পড়ুন:বেশি খেলেও কেন ওজন বাড়ে নাপানিশূন্যতায় কি ব্লাড সুগার বেড়ে যায়  এসএকেওয়াই

Go to News Site