Collector
অর্থ আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার, মুখ খুললেন অভিনেত্রী | Collector
অর্থ আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার, মুখ খুললেন অভিনেত্রী
Somoy TV

অর্থ আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার, মুখ খুললেন অভিনেত্রী

অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেব প্রসাদ রায়। গত ১৮ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানায় ব্যবসায়ী মিজানুর রহমানের দায়ের করা মামলায় গ্রেফতার হন তিনি।এদিকে বাবার গ্রেফতারের খবরে আলোচনায় উঠে আসে পূজার নাম। বিষয়টি নিয়ে অনেকেই তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। ঘটনা জানাজানির একদিন পর সামাজিক মাধ্যমে বাবার গ্রেফতার ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেন নায়িকা। আরও পড়ুন: ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতারপূজার ভাষ্যমতে, বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে ব্যক্তিগতভাবে তার কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানার সাথেও যুক্ত নন। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ সম্পূর্ণভাবে নিজেই নির্বাহ করছেন তিনি। বিভ্রান্তি এড়াতে নায়িকা জানান, একজন শিল্পী হিসেবে তিনি সবসময় দর্শকের ভালোবাসা এবং সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থেকেছেন। পরিবারের সদস্য হওয়ার সূত্রে এই পরিস্থিতি তার জন্য মানসিকভাবে কষ্টদায়ক, তবে এটি একান্তই তার ব্যক্তিগত আইনি বিষয়। আরও পড়ুন: পূজা চেরি একটি ‘প্যাকেজ’: রায়হান রাফী পূজার প্রত্যাশা, আইন তার নিজস্ব গতিতে চলবে। বর্তমানে মামলাটির তদন্ত চলমান রয়েছে, আদালত বিষয়টি দেখে সিদ্ধান্ত নিবেন। তাকে বা তার কাজকে এই ঘটনার সঙ্গে না জড়ানোর বিনীত অনুরোধ পূজার। স্পর্শকাতর সময়ে দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের পাশে চান নায়িকা।

Go to News Site