Collector
লাহোরের প্লেঅফ ভাগ্য নির্ভর করছে রিশাদ হোসেনের দলের ওপর | Collector
লাহোরের প্লেঅফ ভাগ্য নির্ভর করছে রিশাদ হোসেনের দলের ওপর
Somoy TV

লাহোরের প্লেঅফ ভাগ্য নির্ভর করছে রিশাদ হোসেনের দলের ওপর

পেশোয়ার জালমি, মুলতান সুলতানস ও ইসলামাবাদ ইউনাইটেড। পাকিস্তান ‍সুপার লিগে (পিএসএল) প্লেঅফের চারটি স্পটের মধ্যে তিনটিই নিশ্চিত হয়ে গেছে। অন্য একটি স্পটের জন্য আশা বেঁচে আছে লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসম্যানের।শনিবার (২৫ এপ্রিল) পেশোয়ার জালমির বিপক্ষে জেতা লাহোরের প্লেঅফ ভাগ্য নির্ভর করছে রিশাদ হোসেনদের ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডির ওপর। রোববার হায়দরাবাদ নিজেদের শেষ ম্যাচে এই দলটির মুখোমুখি হবে, এর পর নিশ্চিত হবে কে প্লেঅফে উঠবে—লাহোর নাকি হায়দরাবাদ। ১০ ম্যাচ শেষে লাহোরের পয়েন্ট ১০, ৯ ম্যাচ খেলা হায়দরাবাদের ৮। প্লেঅফে উঠতে হায়দরাবাদকে শুধু জিতলেই হবে না, নেট রানরেটে লাহোরকে পেছনেও ফেলতে হবে।অবশ্য লাহোর ও হায়দরাবাদের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে রাওয়ালপিন্ডির হয়ে রিশাদ হোসেন খেলছেন না। পিএসএলের এবারের আসরে মাত্র ৪ ম্যাচ খেলা এই লেগি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশে চলে এসেছিলেন। এখন আছেন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও। বাংলাদেশ ২৭, ২৯ এপ্রিল ও ২ মে কিউইদের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি খেলবে।আরও পড়ুন: রিশাদকে মানসিকভাবে শক্ত করাই লক্ষ্য: মুশতাক আহমেদপিএসএলের এবারের আসরে খেলেছেন আরও বেশ কয়েকজন বাংলাদেশি। মোস্তাফিজুর রহমান ছিলেন লাহোরে, নাহিদ রানা পেশোয়ার জালমিতে। ওয়ানডে সিরিজের জন্য দেশে ফেরা এই দুজন টি-২০ সিরিজে না থাকলেও কারোরই পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না।ওয়ানডে সিরিজ শেষে ফিজের পিএসএলে অংশ নেওয়ার কথা থাকলেও বিসিবি তার অনাপত্তিপত্র (এনওসি) প্রত্যাহার করে নিয়েছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় দলের স্বার্থ এবং খেলোয়াড়ের দীর্ঘমেয়াদি ফিটনেস বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সিরিজ ও আন্তর্জাতিক সূচির আগে কোনো ঝুঁকি নিতে চায় না বোর্ড।অন্যদিকে তরুণ পেসার নাহিদ রানা সম্পর্কেও একই দিনে সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি। বোর্ড জানায়, তাকে পিএসএল ২০২৬-এ খেলার অনুমতি দেওয়া হচ্ছে না। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো তাকে আসন্ন পাকিস্তান সফরের টেস্ট সিরিজের জন্য পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ করে দেওয়া।

Go to News Site