Collector
মায়ের ইচ্ছাপূরণে হেলিকপ্টারে বউ আনলেন প্রবাসী | Collector
মায়ের ইচ্ছাপূরণে হেলিকপ্টারে বউ আনলেন প্রবাসী
Jagonews24

মায়ের ইচ্ছাপূরণে হেলিকপ্টারে বউ আনলেন প্রবাসী

নেত্রকোনার আটপাড়ায় মায়ের ইচ্ছাপূরণে হেলিকপ্টারে চড়ে বউ নিয়ে এসেছেন মালয়েশিয়া প্রবাসী রাজিব মিয়া। তিনি ওই উপজেলার সুখারী ইউনিয়নের কুলশ্রী গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছোট ছেলে। শনিবার (২৫ এপ্রিল) মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে গাবরতলা গ্রামে হেলিকপ্টার নিয়ে বর সেজে বিয়ে করতে যান প্রবাসী রাজিব মিয়া। এর আগে দুপুরে আটপাড়ার কুলশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে। এসময় আশপাশের এলাকার শতশত উৎসুক মানুষ হেলিকপ্টার দেখতে সেখানে ভিড় জমান। কনে গাবরতলা গ্রামের সাখাওয়াত মিয়ার কন্যা জুতি আক্তার। পারিবারিকভাবে এই বিয়ে হচ্ছে জানিয়ে প্রবাসী বর রাজিব মিয়া বলেন, আমি মালয়েশিয়ায় থাকি। ১০ ভাই ও বোনের মধ্যে সবার ছোট আমি। আমার মা ইচ্ছাপোষণ করেছিলেন আমি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই। তাই আমি মায়ের ইচ্ছাপূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছি। রাজিবের বড় ভাই ঝুটন মিয়া বলেন, রাজিব আমাদের পরিবারে সবার ছোট। মা ইচ্ছাপোষণ করেছিলেন। রাজিব বাস্তবায়ন করেছে। আমরা এতে খুবই খুশি। হেলিকপ্টার চড়ে বিয়ে করার বিষয়টি এলাকার মানুষ খুব উপভোগ করেছে। এইচ এম কামাল/এমএন/জেআইএম

Go to News Site